আরও দু’দিন গরমে পুড়বে দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০২১, ১১:৫৫আপডেট : ২২ মে ২০২১, ১১:৫৫

দেশের দু-এক জায়গায় ছিটেফোঁটা বৃষ্টি হলেও প্রায় সারাদেশ পুড়ছে প্রচণ্ড দাবদাহে। এই গরম থাকতে পারে আরও দু’দিন। গুমোট এই গরম এই দুদিনে আরও কিছুটা বৃদ্ধিরও শঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর। সোমবার (২৪ মে) থেকে লঘুচাপের প্রভাবে বৃষ্টি হতে পারে। এতে কমে আসবে তাপমাত্রা। 

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, ‘গরম আরও দুইদিন থাকতে পারে। শনিবার (২২ মে) বিকালের পর আন্দামান ও মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস আছে। এর প্রভাবে ২৪ মে থেকে সারাদেশেই বৃষ্টি হতে পারে। বিশেষ করে উপকূলীয় এলাকায়।’ 

আবহাওয়া অধিদফতর জানায়, নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা, রাঙামাটি, মৌলভীবাজার, ফেনী ও পাবনাসহ ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। 

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায় ৩৯ ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় শহরগুলোর মধ্যে শনিবার ঢাকায় ৩৭,  ময়মনসিংহে ৩৪.৫, চট্টগ্রামে ৩৪.৫, সিলেটে ৩৫, রাজশাহীতে ৩৫.৫, রংপুরে ৩৪.৪  এবং  বরিশালে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।  

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।  আগামী ২৪ ঘণ্টার মধ্যে আন্দামান সাগর ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে ময়মনসিংহ ও  সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং যশোর,  কুষ্টিয়া,  কুমিল্লা,  সিলেটসহ  রাজশাহী ও ঢাকা বিভাগের দুই এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ  বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকার আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। 

 

 

 

/এসএনএস/এসটি/
সম্পর্কিত
৩৫ জেলায় তাপপ্রবাহ, ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
জুনজুড়ে তাপপ্রবাহের শঙ্কা, প্রথমার্ধেই সারাদেশে ছড়িয়ে পড়তে পারে মৌসুমি বায়ু
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম