‘সাংবাদিক রোজিনার জামিনে প্রমাণিত হয় বিচারালয় সম্পূর্ণ স্বাধীন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২১, ১৪:৫৬আপডেট : ২৩ মে ২০২১, ১৫:৫৫

সাংবাদিক রোজিনার জামিন বিচার বিভাগের স্বাধীনতার প্রমাণ বহন করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সাংবাদিক রোজিনা ইসলামের জামিন পাওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে আদালত সম্পূর্ণ স্বাধীন এবং সরকার এতে কোনোরূপ হস্তক্ষেপ করেনি।‌’

রবিবার (২৩ মে) জাতিসংঘ গ্লোবাল রোড সেফটি উইক অনলাইন লাইভ আলোচনা অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে তিনি এ তথ্য বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সাংবাদিকবান্ধব উল্লেখ করে তিনি বলেন, ‘এ দেশের সাংবাদিক ও সংবাদপত্র শিল্পের জন্য সরকার যা করেছে ৭৫ পরবর্তীকালে আর কোনও সরকার তার কিছুই করেনি।’

রোজিনা ইস্যুতে সাংবাদিকদের জন্য যারা মায়াকান্না করছে সেই বিএনপি ক্ষমতায় থাকাকালীন সাংবাদিকদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী মামলা করেছিল বলে স্মরণ করিয়ে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘যতই বড় বড় প্রকল্প এবং সড়ক চার, ছয়, আট লেন করা হোক না কেন; সড়ক ও পরিবহনে নিরাপত্তা ফিরে না এলে জনগণ এর সুফল পাবে না।’ সড়কে নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও মনে করেন মন্ত্রী।

পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেলের মতো বড় প্রকল্পগুলো চলমান উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আশা করা হচ্ছে, আগামী বছর এসব প্রকল্প উদ্বোধন করা হবে।’

দেশের বিভিন্ন এলাকায় একাধিক ফ্লাইওভার নির্মিত হওয়ার বিষয়টি সামনে এনে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘যোগাযোগ ব্যবস্থায় সরকারের এটি আরেকটি বড় সাফল্য।’

 

 

 

/এমএইচবি/আইএ/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান