‘ভারতীয় ভ্যারিয়েন্টের রোগী আরও বাড়তে পারে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২১, ১৭:৩৫ আপডেট : ২৩ মে ২০২১, ১৭:৪১

বাংলাদেশে এখনও পর্যন্ত ৯ জনের শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতর। তবে জিনোম সিকোয়েন্সিং শেষ হলে আরও রোগী পাওয়া যাবে বলে জানিয়েছে অধিদফতর।

রবিবার (২৩ মে) অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘এখনও পর্যন্ত দেশে ৯ জনের শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে।  জিনোম সিকোয়েন্সিং চলছে। আমরা মনে করি, সব ফলাফল হাতে এলে সংখ্যাটা বেড়ে যাবে। আর  ভারতীয় ভ্যারিয়েন্টের সংক্রমণ ক্ষমতা অনেক বেশি। তাই করোনা মোকাবিলায় প্রতিরক্ষামূলক যেসব স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে, ভারতীয় ভ্যারিয়েন্টের ক্ষেত্রেও সেই ব্যবস্থাগুলোকে আরও  কঠোরভাবে মেনে চলতে হবে।’

ডা. নাজমুল ইসলাম বলেন, ‘সঠিকভাবে মাস্ক পরতে হবে, অন্তত ২০ সেকেন্ড ধরে সাবানের পানি দিয়ে ভালো করে হাত ধোওয়াসহ সব স্বাস্থ্যবিধি মানতে হবে। প্রতিটি মানুষ যদি নিরাপদ না হয়, তাহলে বিশ্বের কেউ নিরাপদ নয়। এই মহামারি থেকে রক্ষা পেতে হলে ব্যাক্তিগতসহ স্বাস্থ্যবিধি মানার এবং সচেতনার কোনও  বিকল্প নেই।’

চীনের দেওয়া  উপহারের টিকার প্রয়োগ কার্যক্রম চলতি মাস থেকেই শুরু হবে জানিয়ে তিনি বলেন, ‘চীনের টিকার কার্যক্রম এ মাসেই দেওয়া শুরু হবে।’

/জেএ/এপিএইচ/
সম্পর্কিত
'ডেল্টার চেয়ে বিপজ্জনক' ল্যামডা ভ্যারিয়েন্ট ছড়াচ্ছে দেশে দেশে
ডেল্টা ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব, সিডনিতে লকডাউন ঘোষণা
যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়তে পারে ভারতীয় ভ্যারিয়েন্ট: সিডিসি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১ অক্টোবর, ২০২৬)
বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থী বহিষ্কার ও অর্থদণ্ড
বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থী বহিষ্কার ও অর্থদণ্ড
শ্রীমঙ্গলে কিশোরীকে ধর্ষণ মামলা: গ্রেফতার ৩, একজনের স্বীকারোক্তি
শ্রীমঙ্গলে কিশোরীকে ধর্ষণ মামলা: গ্রেফতার ৩, একজনের স্বীকারোক্তি
গ্রামে ঢুকে শিয়ালের তাণ্ডব, দেড় ঘণ্টায় আতঙ্ক ছড়িয়ে আহত ১১
গ্রামে ঢুকে শিয়ালের তাণ্ডব, দেড় ঘণ্টায় আতঙ্ক ছড়িয়ে আহত ১১
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
যে প্রাসাদে বন্দি ছিলেন নবাব সিরাজের পরিবারের সদস্যরা
যে প্রাসাদে বন্দি ছিলেন নবাব সিরাজের পরিবারের সদস্যরা