ই-কমার্স বিষয়ক প্রশিক্ষণে বিশেষ গুরুত্ব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২১, ২০:৩১আপডেট : ০৩ জুন ২০২১, ২০:৩১

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী বলেছেন, উদ্যোক্তা তৈরির মাধ্যমে অধিকতর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ‘ই-বাণিজ্য করবো, নিজের ব্যবসা গড়বো’ শীর্ষক প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর আওতায় পাঁচ হাজার নতুন উদ্যোক্তাকে ই-কমার্স বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে। ইতোমধ্যে প্রায় তিন হাজার ৫০০ উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, ই-কমার্স বিষয়ে নতুন উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন এবং দেশের গ্রামীণ অর্থনীতিতে ই-কমার্স বিষয়ক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা সৃষ্টি করাই এই প্রকল্পের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ রিজিওনাল কানেকটিভিটি প্রকল্পের আওতায় কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে মহিলা উদ্যোক্তাদের কাট-ফ্লাওয়ার, অ্যাগ্রো প্রসেসিং ও আইসিটি স্কিল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

করনেট সম্প্রসারণের ক্ষেত্রে ই-কমার্স বিষয়ে অর্থমন্ত্রী ই-কমার্স প্ল্যাটফর্মকে উৎসে কর কর্তনকারী কর্তৃপক্ষ হিসেবে সংজ্ঞায়িত করারও প্রস্তাব করেছেন।

এসএমই খাতের নারী উদ্যোক্তাদের জন্য প্রণোদনা
বাজেট বক্তৃতায় এসএমই খাতের নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ প্রণোদনার কথা জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, এসএমই খাত ও নারীর উন্নয়নে নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ প্রণোদনা হিসেবে ব্যবসায়ের মোট টার্নওভারের ৭০ লাখ টাকা পর্যন্ত করমুক্ত রাখার প্রস্তাব করছি। আশা করি, এতে নারী উদ্যোক্তা এবং এসএমই খাত উভয় উপকৃত হবে।

অর্থনীতিতে উদ্যোক্তা হিসেবে পুরুষের পাশাপাশি নারী উদ্যোক্তার সংখ্যা বাড়লে নারীর অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন নিশ্চিত হবে বলে মন্তব্য করেন তিনি।

/এইচএএইচ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী