শ্রমিক কল্যাণ তহবিলে গ্রামীণফোন দিলো ৩১ কোটি ৪০ লাখ টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০২১, ১৮:৩৮আপডেট : ০৮ জুন ২০২১, ১৯:০১

মোবাইল কোম্পানি গ্রামীণফোন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে গত এক বছরের লভ্যাংশ হিসেবে ৩১ কোটি ৪০ লাখ টাকা জমা দিয়েছে। মঙ্গলবার (৮ জুন) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের হাতে সমপরিমাণ টাকার চেক হস্তান্তর করা হয়।

গ্রামীণফোনের প্রধান মানবসম্পদ কর্মকর্তা-সিএইচআরও সৈয়দ তানভির হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে ৩১ কোটি ৪০ লাখ চার হাজার ৪০৩ টাকার চেক হস্তান্তর করেন। মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রামীণফোন আজ পর্যন্ত এ তহবিলে ১৮৩ কোটি ৮৪ হাজার ৩৬৩ টাকা জমা দিয়েছে।

পরে অক্সিজেন কোম্পানি লিন্ডে বাংলাদেশ-এর মানবসম্পদ বিভাগের প্রধান সাইকা মাজেদ তাদের কোম্পানির গত এক বছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশ এক কোটি ৬৩ লাখ টাকার চেক প্রতিমন্ত্রীর হাতে তুলে দেন।

চেক প্রদান অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘করোনার এই দুর্যোগ সময়ে গত এক বছরে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত ৩ হাজার ২৬৯ জন শ্রমিককে চিকিৎসা সহায়তা বাবদ ৯ কোটি ৯৬ লাখ ৯০ হাজার টাকা, কর্মরত অবস্থায় মৃত ৯২ জন শ্রমিকের পরিবারকে ৩৯ লাখ ২০ হাজার টাকা এবং শ্রমিকদের সন্তানের শিক্ষা সহায়তা বাবদ ১৬৬ জনকে ৫২ লক্ষ ৮৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।’

এছাড়া, চট্টগ্রামের বাঁশখালীতে সংঘটিত দুর্ঘটনায় ১৫ জন আহত শ্রমিকসহ মোট ২৬ জন শ্রমিককে জরুরি চিকিৎসা সহায়তা বাবদ ১২ লাখ ১৫ হাজার টাকা এবং ৭ জন নিহত শ্রমিকের পরিবারবর্গকে আর্থিক সহায়তা বাবদ ১৪ লাখ টাকা দেওয়া হয়েছে। এ তহবিল নিয়ে শ্রমিকদের কল্যাণে শ্রম মন্ত্রণালয় সব সময় তাদের পাশে আছে বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, গ্রামীণফোনসহ দেশি, বিদেশি এবং বহুজাতিক মিলে ১৭৬টি প্রতিষ্ঠান তাদের লাভের এক দশমাংশ নিয়মিত এ তহবিলে জমা দিয়ে আসছে। বর্তমানে এ তহবিলে জমার পরিমাণ দাঁড়িয়েছে পাঁচশ’ কোটি টাকার ওপরে।

চেক প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক বেগম জেবুন্নেছা করিম, শ্রম অধিদফতরের মহাপরিচালক গৌতম কুমার ভৌমিক উপস্থিত ছিলেন।

/এসআই/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী