রাত পোহালেই ২০৪টি ইউপিতে ভোট

বাংলা ট্র্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০২১, ০০:০৫আপডেট : ২১ জুন ২০২১, ০০:০৫

সোমবার (২১ জুন) দেশের ২০৪টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ হবে। প্রথম ধাপের নির্বাচনে সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। প্রিসাইডিং অফিসাররা ইতোমধ্যে কেন্দ্রে পৌঁছেছেন। নিরাপত্তায় র‌্যাব, পুলিশ, বিজিবি ও আনসারের প্রায় ৫০ হাজার সদস্য মাঠে নেমেছেন। এ ছাড়াও রয়েছেন জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে।

ইউনিয়ন পরিষদ ছাড়াও লক্ষ্মীপুর-২ সংসদীয় আসনের উপনির্বাচন, ঝালকাঠী ও দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরসভার ভোটগ্রহণ সোমবার অনুষ্ঠিত হবে। এর বাইরে ২০টি ইউপিতে ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। বাকি ১৮৪টি ইউপিতে ভোট হবে ব্যালটে।

একদিকে করোনা সংক্রমণের প্রকোপ, অপরদিকে ভারী বৃষ্টি- এমন পরিস্থিতিতেই ভোটের আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ভোটের দিন নির্বাচনি এলাকায় কোনও সাধারণ ছুটি থাকবে না। তবে ভোটকেন্দ্রসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্মকর্তারা সাধারণ ছুটির আওতায় থাকবেন।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বাংলা ট্রিবিউনকে বলেন, কর্মকর্তাদের স্বাস্থ্যবিধি মেনে ভোট গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে হ্যান্ড স্যানিটাইজারসহ সুরক্ষা সামগ্রী নিশ্চিত করা হবে বলে তিনি জানান।

কমিশন সূত্রে জানা গেছে ২০৪ ইউপির মধ্যে ২৮টিতে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন। বাকি ১৩টি জেলার ৪১টি উপজেলায় চেয়ারম্যান পদে ৮৫৯ জন, সংরক্ষতি মেম্বার পদে ২ হাজার ১৫৪ জন ও সাধারণ মেম্বার পদে ৬ হাজার ৯৬০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন কর্মকর্তা আছেন ৩২ হাজার ৭২৭ জন। মোতায়েন করা হয়েছে ৪৫ হাজারেরও বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। কেন্দ্রের বাইরে পুলিশের মোবাইল টিম ২০৪টি, স্ট্রাইকিং টিম ৭৪টি, র‌্যাবের ১২৪টি ও বিজিবি ১২৩ প্লাটুন সদস্য রয়েছেন। ইউপিতে ৩৯৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৪১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।

প্রথম ধাপে ৩৬৭টি ইউপিতে ভোটগ্রহণের সিদ্ধান্ত হলেও করোনার উচ্চসংক্রমণের কারণে ১০ জুন জরুরি সভা ডেকে খুলনা বিভাগের সবগুলোসহ চট্টগ্রাম, কক্সবাজার এবং নোয়াখালীরসহ মোট ১৬৩টি ইউপির ভোট স্থগিত করে নির্বাচন কমিশন।

বরিশাল বিভাগের ১৭৩টি, নরসিংদীর দুটি, গাজীপুরের ছয়টি, মাদারীপুরের ১৩টি, সুনামগঞ্জের দুটি, লক্ষ্মীপুরের ৬টি এবং রংপুর ও বগুড়ার একটি করে ইউপিতে ভোট হবে।

 

 

 
 
/ইএইচএস/এফএ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
কুড়িগ্রামে ট্রাক উল্টে রেললাইনে, সারা দেশের সঙ্গে যোগাযোগ বন্ধ
কুড়িগ্রামে ট্রাক উল্টে রেললাইনে, সারা দেশের সঙ্গে যোগাযোগ বন্ধ
হাইতির বিপক্ষে কৌশল বদলাতে পারেন ব্রাজিলের কোচ 
হাইতির বিপক্ষে কৌশল বদলাতে পারেন ব্রাজিলের কোচ 
সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের দিন পেছালো ১২৭ বারের মতো 
সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের দিন পেছালো ১২৭ বারের মতো 
পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের ফিটনেসসহ সব কাগজই ছিল মেয়াদোত্তীর্ণ
পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের ফিটনেসসহ সব কাগজই ছিল মেয়াদোত্তীর্ণ
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা