সৌদি আরবে বৃক্ষরোপণ কর্মসূচিতে বাংলাদেশি শ্রমিক নেওয়ার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০২১, ২৩:৫৫আপডেট : ২৭ জুন ২০২১, ২৩:৫৫

২০৩০ সালের মধ্যে ১০ বিলিয়ন বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছে সৌদি আরব। এই কর্মসূচি বাস্তবায়ন করতে বাংলাদেশ থেকে কৃষি শ্রমিক নেওয়ার জন্য দেশটির কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)।

রবিবার (২৭ জুন) সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার আল কাসিম প্রদেশের গভর্নর প্রিন্স ফয়সাল বিন মিশাল বিন সউদ বিন আবদুল আজিজের সঙ্গে সাক্ষাৎকালে এ আহ্বান জানান বাংলাদেশের রাষ্ট্রদূত।

এ সময় রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, ‘আল কাসিম প্রদেশ নানা রকম ফল, সবজি ও খেজুর উৎপাদনের জন্য অত্যন্ত প্রসিদ্ধ। এখানের বিভিন্ন কৃষি খামারে অনেক বাংলাদেশি শ্রমিক কাজ করছেন।’

আল কাসিম প্রদেশের কৃষি খামারে বাংলাদেশ থেকে প্রয়োজনে আরও কৃষি শ্রমিক নিয়োগের জন্য গভর্নরের কাছে আহ্বান জানান তিনি।

এ সময় গভর্নর প্রিন্স ফয়সাল বিন মিশাল বিন সউদ বিন আবদুল আজিজ বলেন, ‘বাংলাদেশ থেকে ব্যবসায়ীরা এসে আল কাসিমে কৃষি পণ্য উৎপাদন ও তার বাণিজ্যিকীকরণ নিয়ে  সেখানকার চেম্বার অব কমার্সের সঙ্গে আলোচনা করতে পারেন। এক্ষেত্রে তার অফিসের সহযোগিতার আশ্বাস দেন গভর্নর।

রাষ্ট্রদূত আল কাসিমের বিভিন্ন মর্গে থাকা বাংলদেশিদের মৃতদেহ দ্রুত দেশে ফেরত পাঠানোর বিষয়ে সহায়তা চাইলে গভর্নর তাৎক্ষণিক তার অফিসকে সংশ্লিষ্ট কফিলদের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আল কাসিম জেলে প্রায় ৩০ জন বাংলাদেশি বিভিন্ন অপরাধে বন্দি রয়েছেন। এই বন্দিদের মধ্যে যাদের অপরাধ গুরুতর নয়, তাদেরকে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দেওয়ার অনুরোধ করেন রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

গভর্নর গুরুত্বের সঙ্গে বিষয়টি বিবেচনা করে দেখবেন বলে জানান। এছাড়া গভর্নর বাংলাদেশ সরকারের নানাবিধ উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং ভাতৃপ্রতিম বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রতি গুরুত্বারোপ করেন।

এর আগে রবিবার সকালে রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী আল কাসিম প্রদেশের পুলিশ প্রধান মেজর জেনারেল আলী বিন হাসান বিন মারদিরের সঙ্গে বৈঠক করেন। রাষ্ট্রদূত বাংলাদেশি কোনও গৃহকর্মী নির্যাতনের শিকার হয়ে পুলিশের সহায়তা চাইলে তাকে দ্রুত সেবা প্রদানের অনুরোধ জানালে পুলিশ প্রধান সহায়তার আশ্বাস দেন। পুলিশ প্রধান আল কাসিমে অবস্থিত বাংলাদেশিদের প্রশংসা করেন। তাদের যেকোনও সমস্যা জানানো হলে সহায়তার আশ্বাস দেন।

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
হজ পালন শেষে দেশে ফিরেছেন ১৭ হাজার ৬৮৯ হাজি, মৃত্যু ৪২
কুয়েতে ইরানি হামলার নিন্দা সৌদি আরবের
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি