২৪ ঘণ্টায় ৩০ জনের মৃত্যু খুলনাতে, ২৩ জন করে চট্টগ্রাম ও রাজশাহীতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০২১, ১৯:৫১আপডেট : ৩০ জুন ২০২১, ১৯:৫১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১১৫ জন। তাদের মধ্যে ৩০ জনই খুলনা বিভাগের। এ নিয়ে টানা ষষ্ঠ দিনের মতো খুলনা বিভাগে করোনাতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু। এরপর রয়েছে চট্টগ্রাম ও রাজশাহী বিভাগ। এ দুই বিভাগের মারা গেছেন ২৩ জন করে।

‍বুধবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে দেখা যায়, মারা যাওয়া ১১৫ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ১৭ জন, রংপুর বিভাগের ১১ জন, ময়মনসিংহ বিভাগের ছয়জন, সিলেট বিভাগের তিনজন আর বরিশাল বিভাগের দুইজন।

এদিকে, গতকাল (২৯ জুন) মারা যাওয়া ১১২ জনের মধ্যে খুলনায়  মারা যান ৩৫ জন, ঢাকা বিভাগে ২২ জন, চট্টগ্রামে ১৬ জন, রাজশাহীতে ২১ জন,  বরিশালে ৩ জন, সিলেটে ১ জন, রংপুরে ১০ জন এবং ময়মনসিংহে ৪ জন। তারও আগে গত ২৫ জুন মারা যাওয়া ১০৮ জনের মধ্যে এ বিভাগে ছিলেন ২৭ জন, ২৪ জুন মারা যাওয়া ৮১ জনের মধ্যে ছিলেন ২৩ জন, ২৩ জুন মারা যাওয়া মারা যাওয়া ৮৫ জনের মধ্যে ছিলেন ৩৬ জন আর গত  ২২ জুন মারা যাওয়া ৭৬ জনের ২৭ জনই ছিলেন খুলনার বাসিন্দা।

কেবল গতকাল (২৬ জুন) একদিনে চট্টগ্রাম বিভাগে মৃত্যু হয়েছিল ২০ জনের।

/জেএ/এমএস/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম