সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে ঢাকা-ওয়াশিংটন একসঙ্গে কাজ করবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২১, ২৩:৩৯আপডেট : ০১ জুলাই ২০২১, ২৩:৪৬

হলি আর্টিজানে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য বাংলাদেশের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে সন্ত্রাসবিরোধী কার্যক্রমে দুই দেশ একসঙ্গে কাজ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেছে দেশটি।

বৃহস্পতিবার (১ জুলাই) হলি আর্টিজানে হামলার পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন এক বার্তায় এ কথা জানান।

তিনি বলেন, ‘দুই দেশ যৌথভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা নিন্দা জানায় এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধের বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ।’

অ্যান্থনি ব্লিংকেন আরও  বলেন, ‘বাংলাদেশের জনগণের সঙ্গে যুক্তরাষ্ট্র রয়েছে।’

উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই রাত পৌনে ৯টার দিকে গুলশানের ৭৯ নম্বর সড়কের পাঁচ নম্বর প্লটের হোলি আর্টিজান বেকারি ও রেস্টুরেন্টে নারকীয় হামলায় চালায় জঙ্গিরা। জঙ্গিদের হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ ২২ জন নিহত হন। নিহতদের মধ্যে ৯ জন ইতালির নাগরিক, ৭ জন জাপানি, একজন ভারতীয় নাগরিক, একজন বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক। বাকি দু’জন হলেন বাংলাদেশি নাগরিক। জঙ্গিরা নারকীয় হত্যাযজ্ঞের পর রাতভর ওই বেকারিতে বেশ কয়েকজন অতিথি ও বেকারির কর্মচারীদের জিম্মি করে রাখে। পরদিন সকালে সেনাবাহিনীর প্যারা কমান্ডোর নেতৃত্বে পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ‘অপারেশন থান্ডারবোল্ট’ পরিচালিত হয়। জিম্মি থাকা অন্তত ৩৫ জনকে উদ্ধার করে আইন-শৃঙ্খলা বাহিনী।

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
ট্রাম্পের সাবেক আইনজীবীই যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল
নতুন বিল পাস করেছে যুক্তরাষ্ট্র, বিপদে পড়ছে ভারত
প্রতিরক্ষা চুক্তি করলো সৌদি, তুরস্ক ও পাকিস্তান
সর্বশেষ খবর
‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর
সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর
শালবনের বুকজুড়ে নীল জলের আলতাদিঘীতে প্রকৃতির মায়াবী হাতছানি
শালবনের বুকজুড়ে নীল জলের আলতাদিঘীতে প্রকৃতির মায়াবী হাতছানি
ট্রাম্পের সাবেক আইনজীবীই যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল
ট্রাম্পের সাবেক আইনজীবীই যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল
সর্বাধিক পঠিত
কনসার্টে বোতল ছুড়ে মারার ঘটনায় মুখ খুললেন হাসান 
কনসার্টে বোতল ছুড়ে মারার ঘটনায় মুখ খুললেন হাসান 
গ্লোবাল ট্যালেন্ট ভিসা: যুক্তরাজ্যে মাত্র তিন বছরে স্থায়ী হওয়ার সুযোগ
গ্লোবাল ট্যালেন্ট ভিসা: যুক্তরাজ্যে মাত্র তিন বছরে স্থায়ী হওয়ার সুযোগ
ছুটিতে থাকা ৫ শতাধিক শ্রমিক জানলেন তাদের আর চাকরি নাই
ছুটিতে থাকা ৫ শতাধিক শ্রমিক জানলেন তাদের আর চাকরি নাই
হলের ছাত্রীদের ব্যক্তিগত ছবি তুলে প্রেমিককে পাঠাতেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী
হলের ছাত্রীদের ব্যক্তিগত ছবি তুলে প্রেমিককে পাঠাতেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী
নাটোরে মন্ত্রীকে ধাক্কা দিলেন এক তরুণ, আটকের পর যা পাওয়া গেলো
নাটোরে মন্ত্রীকে ধাক্কা দিলেন এক তরুণ, আটকের পর যা পাওয়া গেলো