ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আম পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৫ জুলাই ২০২১, ১৪:০৩আপডেট : ০৫ জুলাই ২০২১, ১৪:০৩

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জন্য উপহার হিসেবে ৩০০ কেজি আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৫ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ৩০টি কার্টনে এই আম আনুষ্ঠানিকভাবে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এসময় দুই দেশের শূন্য রেখায় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহারের আম গ্রহণ করেন ত্রিপুরাস্থ বাংলাদেশের সহকারী হাই কমিশনার জোবায়েদ হোসেন এবং ত্রিপুরা ইন্টিগ্রেটেড চেকপোস্টের ব্যবস্থাপক দেবাশীষ নন্দি।

এসময় আনন্দঘন পরিবেশে ত্রিপুরাস্থ বাংলাদেশের সহকারী হাই কমিশনার জোবায়েদ হোসেন জানান, গতকাল রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য দুই হাজার ৬০০ কেজি আম বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পাঠানো হয়েছে। আজ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জন্য রংপুরের বিখ্যাত সুস্বাদু ৩০০ কেজি হাড়িভাঙা আম উপহার হিসেবে যাচ্ছে।

ত্রিপুরা ইন্টিগ্রেটেড চেকপোস্টের ব্যবস্থাপক দেবাশীষ নন্দি বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের আত্মিক সম্পর্ক। এছাড়া দু'দেশের সম্পর্ক চমৎকার বিদ্যমান রয়েছে। ত্রিপুরা এবং বাংলাদেশের মানুষ আমরা একাকার, কেবল মাঝখানে কাঁটাতারের বেড়া। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপহারের মধ্য দিয়ে আমাদের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের প্রকাশ হলো। আমি ত্রিপুরাবাসীর পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

এসময় অন্যানের মধ্যে বাংলাদেশ হাই কমিশনের প্রথম সচিব মো. রেজাউল হক চৌধুরী, ভাররতীয় ত্রিপুরা কাস্টমস সুপারিন্টেন্ড জয়দেব মুখার্জি, ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক ট্রাফিক মোস্তাফিজুর রহমান, কাস্টমস ইন্সপেক্টর ফারুক হোসেন, আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তা আবদুল হামিদ, আখাউড়া স্থলবন্দরের বিজিবি কর্মকর্তা আব্দুর রহমানসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে প্রধানমন্ত্রীর উপহারের আম হস্তান্তর করার সময় আখাউড়া স্থলবন্দরে দুই দেশের শূণ্যরেখায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ও উপজেলা প্রশাসনের কোনও কর্মকর্তাকে দেখা যায়নি।

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ৩০০ কেজি আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

/টিটি/
সম্পর্কিত
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী