বিদেশগামী শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার অনুরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০২১, ২০:১৮আপডেট : ০৮ জুলাই ২০২১, ২০:১৮

বিদেশ যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৮ জুলাই) পররাষ্ট্র সচিব এ বিষয়ে স্বাস্থ্য সচিবকে চিঠি দিয়েছেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজকে আমি স্বাস্থ্য সচিব এবং অন্যদেরকে চিঠি দিয়েছি, যাতে করে বিদেশগামী শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হয়।’

এখানে দুটি বিষয় রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘চীনে যারা পড়তে যাবেন, তাদের সিনোফার্মা টিকা এবং পশ্চিমা দেশগুলোতে যারা পড়তে যাবেন, তাদেরকে ফাইজার বা মনার্ডার টিকা দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত আছে।’

পররাষ্ট্র সচিব বলেন, ‘আমাদের হাতে এখন যে টিকা রয়েছে, সেটি দিয়ে ছাত্রদের টিকা দেওয়া সম্ভব।’

কতজন শিক্ষার্থীকে টিকা দিতে হবে জানতে চাইলে তিনি বলেন, ‘এই সংখ্যাটি আমাদের কাছে পরিষ্কার নয়, তবে আমাদের ধারণা, এটি এক থেকে দুই হাজার হবে।’

টিকা নিবন্ধনের জন্য যে অ্যাপ রয়েছে সেটার মাধ্যমে যদি করা যায়, তাহলে খুব ভালো হয়। এক্ষেত্রে তাদেরকে আগে টিকা দেওয়া হলে, তারা অনেক বেশি উপকৃত হবে বলে তিনি জানান।

মোমেন বলেন, ‘আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করছি। এর আগে একটি নির্দেশনা জারি করা হয়েছিল, যা পরে প্রত্যাহার করা হয়েছে।’

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতিসংঘের অ্যাসেম্বলি হলে খলিলুর রহমান 
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী