মালদ্বীপের রাষ্ট্রপতিকে ‘হাঁড়িভাঙা’ আম পাঠালেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০২১, ১৫:০৩আপডেট : ১৯ জুলাই ২০২১, ১৬:২০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্ধুত্বের নিদর্শন স্বরূপ মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহকে উপহার হিসেবে ৫০০ কেজি ‘হাঁড়িভাঙা’ আম পাঠিয়েছেন।

আজ সোমবার (১৯ জুলাই) দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯ জুলাই মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল নাজমুল হাসান মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রটোকল আয়েশা শান সাকিরের কাছে এসব আম হস্তান্তর করেন।

মালদ্বীপের চিফ অব প্রটোকল রাষ্ট্রপতির পক্ষ হতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এই শুভেচ্ছা উপহার প্রেরণের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

জানা গেছে, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ঢাকা সফরে আসা পাঁচ রাষ্ট্র ও সরকার প্রধানদের শুভেচ্ছা উপহার হিসেবে আম পাঠাচ্ছেন শেখ হাসিনা। ইতোমধ্যে ভারত, নেপাল, ভুটান ও মালদ্বীপের রাষ্ট্র ও সরকার-প্রধানদেরও আম উপহার পাঠিয়েছেন তিনি।

/এসএসজেড/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
দেশে ফিরতে প্রবাসীকে বাংলাদেশ হাইকমিশনের মানবিক সহায়তা
মালদ্বীপের টুর্নামেন্টে বাংলাদেশ দলের নেতৃত্বে মারুফুল হক
মালদ্বীপে অসুস্থ প্রবাসীকর্মীকে দেশে ফেরার টিকিট দিলেন হাইকমিশনার 
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান