সরকারি হাসপাতালে ফাঁকা আইসিইউ বেড কমে ৪৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুলাই ২০২১, ১৮:৩৮আপডেট : ২১ জুলাই ২০২১, ১৯:৩১

রাজধানীর করোনা ডেডিকেটেড সরকারি হাসপাতালগুলোতে ২৪ ঘণ্টার ব্যবধানে আরও কমে এসেছে আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) বেডের সংখ্যা। মঙ্গলবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদফতর জানিয়েছিল, সরকারি ১৬ হাসপাতালে আইসিইউ বেড ফাঁকা রয়েছে ৪৮টি। তবে আজ বুধবার (২১ জুলাই) অধিদফতর জানাচ্ছে, এখন বেড ফাঁকা রয়েছে ৪৫টি।

রাজধানীতে করোনা চিকিৎসার জন্য নির্ধারিত ১৬ হাসপাতালের মধ্যে সংক্রামক ব্যাধি হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতাল এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা হলেও সেখানে আইসিইউ বেড নেই।

বাকি ১৩ হাসপাতালের মধ্যে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ১০ বেড, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ১৬ বেড, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২০ বেড, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৪ বেড, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের ১০ বেডের সবগুলোতে রোগী ভর্তি রয়েছে।

অন্যান্যের মধ্যে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ২৬ বেডের মধ্যে একটি, সরকারি কর্মচারী হাসপাতালের ছয় বেডের মধ্যে দুটি, রাজারবাগ পুলিশ হাসপাতালের ১৫ বেডের মধ্যে তিনটি, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের আট বেডের মধ্যে দুটি, টিবি হাসপাতালের ১৬ বেডের মধ্যে ১২টি, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের ১০ বেডের মধ্যে পাঁচটি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ২০ বেডের মধ্যে চারটি এবং ডিএসসিসি ডেডিকেটেড হাসপাতালের ২১২ বেডের মধ্যে মাত্র ১৬টি বেড ফাঁকা রয়েছে।

অর্থাৎ, রাজধানীর ১৬টি করোনা ডেডিকেটেড হাসপাতালের ৩৯৩ বেডের মধ্যে মাত্র ৪৫টি বেড ফাঁকা রয়েছে।

/জেএ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
গোপালগঞ্জসহ ১০ জেলায় চালু হচ্ছে আইসিইউ
‘শুধু আইসিইউ বাড়িয়ে হাম পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব না’
হামে মারা যাচ্ছে শিশু, আইসিইউ না পেলে কী করবেন
সর্বশেষ খবর
গাড়ির ধাক্কায় প্রাণ গেলো পরিচ্ছন্নতাকর্মীর, বাড়িতে প্রতিমন্ত্রী, ডিএনসিসি প্রশাসক ও এমপি
গাড়ির ধাক্কায় প্রাণ গেলো পরিচ্ছন্নতাকর্মীর, বাড়িতে প্রতিমন্ত্রী, ডিএনসিসি প্রশাসক ও এমপি
টেকনাফে রাখাইন থেকে আসা রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮
টেকনাফে রাখাইন থেকে আসা রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: এবার পরীক্ষার করে ব্যবস্থা নেওয়ার কথা জানালো বিএসটিআই
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: এবার পরীক্ষার করে ব্যবস্থা নেওয়ার কথা জানালো বিএসটিআই
এক কিউআর, এক দেশ: বদলে যাচ্ছে লেনদেনের বাংলাদেশ
এক কিউআর, এক দেশ: বদলে যাচ্ছে লেনদেনের বাংলাদেশ
সর্বাধিক পঠিত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
ডেভিড ইমনের কাছে পাওয়া ভারতীয় আধার কার্ড আসলে কী, কোন কাজে লাগে
ডেভিড ইমনের কাছে পাওয়া ভারতীয় আধার কার্ড আসলে কী, কোন কাজে লাগে
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন এমপি
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন এমপি