ভারত থেকে ২০০ টন অক্সিজেন আসছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০২১, ১৮:০৭আপডেট : ২৪ জুলাই ২০২১, ২২:৩২

ভারত থেকে ২০০ টন তরল মেডিক্যাল অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। শনিবার (২৪ জুলাই) ভারতীয় দূতাবাসের ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়।

পোস্টে বলা হয়, ‘কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টায় সহায়তা হিসেবে ভারত সরকারের রেলপথ মন্ত্রণালয়ের প্রথম আন্তঃসীমান্ত অক্সিজেন এক্সপ্রেসের মাধ্যমে ২০০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেন ভারত থেকে আগামীকাল (২৫ জুলাই) বেনাপোল পৌঁছাবে।’

এদিকে রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শরিফুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ভারতের ঝাড়খণ্ড প্রদেশের জামশেদপুর টাটানগর থেকে স্থানীয় সময় শনিবার সকাল ১০টায় দশটি কন্টেইনারে তরল অক্সিজেন নিয়ে একটি ট্রেন বাংলাদেশের উদ্দেশে ছেড়ে এসেছে। আজ রাত ১০টার মধ্যে ট্রেনটি বেনাপোল স্টেশন হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। আগামীকাল সকাল নাগাদ এটি বঙ্গবন্ধু রেলওয়ে সেতু পশ্চিম প্রান্তে পৌঁছানোর পরে এ অক্সিজেন খালাস করা হবে।

এর আগে ঈদের দিন বুধবার ভারত থেকে ১৮০ টন তরলীকৃত অক্সিজেন বেনাপোল বর্ডার দিয়ে বাংলাদেশে এসেছে। করোনা পরিস্থিতিতে একটি গ্রিন করিডোর ব্যবহার করা হয়েছে এই আমদানির জন্য। দুই স্থলবন্দরের কর্মকর্তাদের সহায়তায় ঈদের দিন এই অক্সিজেন বাংলাদেশে এসেছিল।

/এসএসজেড/এফএ/এসএস/ইউএস/
সম্পর্কিত
বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ
প্রেমিকার ‘ভালোবাসায়’ সেজেছিল গাড়ি, রাস্তায় নামতেই জরিমানা
বাম্পার ফলনেও ভারতে পেঁয়াজের দাম বাড়ছে কেন
সর্বশেষ খবর
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ 
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ 
ধর্ষণের অভিযোগে গাজীপুর মহানগর শ্রমিক ফেডারেশনের সভাপতি গ্রেফতার
ধর্ষণের অভিযোগে গাজীপুর মহানগর শ্রমিক ফেডারেশনের সভাপতি গ্রেফতার
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
আমরা বলেছিলাম, যৌক্তিক মাত্রায় কিছু কোটা রাখা উচিত: সারজিস আলম
আমরা বলেছিলাম, যৌক্তিক মাত্রায় কিছু কোটা রাখা উচিত: সারজিস আলম
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন