মডার্না ও সিনোফার্মের প্রায় ২ লাখ টিকা দেওয়া হয়েছে আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২১, ২২:৩৭ আপডেট : ২৮ জুলাই ২০২১, ২২:৩৭

দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে এ পর্যন্ত মোট টিকা দেওয়া হয়েছে ১ কোটি ২৫ লাখ ৯২ হাজার ৭৪৯ ডোজ। এর মধ্যে এক ডোজ নিয়েছেন ৮২ লাখ ৭০ হাজার ৪২২ জন এবং টিকার দুই ডোজ নিয়েছেন ৪৩ লাখ ২২ হাজার ৩২৭ জন। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার টিকা। বুধবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়। বুধবার একদিনে মোট টিকা দেওয়া হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৫৩২ জনকে।       

স্বাস্থ্য অধিদফতর জানায়, বুধবার কোভিশিল্ডের কোনও ডোজ দেওয়া হয়নি। এপর্যন্ত কোভিশিল্ড টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জন। আর  দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪২ লাখ ৯৮ হাজার ৮৬ জন।

স্বাস্থ্য অধিদফতরের পাঠানো তথ্য থেকে আরও জানা যায়, প্রথম ডোজ নেওয়া ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জনের মধ্যে সাড়ে ১৪ লাখের মতো মানুষের দ্বিতীয় ডোজ নেওয়া নিয়ে তৈরি হয়েছ সংকট। এদের সবাইকেই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকারই দ্বিতীয় ডোজ দিতে হবে। কেননা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও দুই কোম্পানির দুই ডোজের টিকা গ্রহণের কোনও সিদ্ধান্ত দেয়নি।  

পাশাপাশি বুধবার ফাইজারেরও কোনও ডোজ দেওয়া হয়নি। এখনও পর্যন্ত ফাইজারের টিকা দেওয়া হয়েছে ৫০ হাজার ৫২৩ জনকে।

এছাড়া এ পর্যন্ত সিনোফার্মের টিকা দেওয়া হয়েছে মোট  ১৮ লাখ ৭৮ হাজার ৬৫৪ ডোজ। এর মধ্যে  প্রথম ডোজ দেওয়া হয়েছে ১৮ লাখ ৫৪ হাজার ৭০১ জনকে। আর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২৩ হাজার ৯৫৩ জনকে।

এ পর্যন্ত মডার্নার টিকা দেওয়া হয়েছে মোট ৫ লাখ ৪৫ হাজার ৪৫৩ ডোজ। এরমধ্যে বুধবার দেওয়া হয়েছে ৬৩ হাজার ৭৩৮ ডোজ।

প্রসঙ্গত, টিকার জন্য এখনও পর্যন্ত নিবন্ধন করেছেন ১ কোটি ৩৪ লাখ ৭১ হাজার ১২৭ জন।

/এসও/এপিএইচ/  
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: আপসনামায় যা আছে
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: আপসনামায় যা আছে
ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা, মাঝআকাশে রক্তক্ষয়ী নাটকীয়তা
ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা, মাঝআকাশে রক্তক্ষয়ী নাটকীয়তা
সকালের নাশতায় ঝটপট ডিম-রুটির পিজা
সকালের নাশতায় ঝটপট ডিম-রুটির পিজা
যুবদল নেতাকে স্কুলের কক্ষে আটকে রাখলো শিক্ষার্থীরা, পরে ৩ মাসের জেল
ছাত্রকে কান ধরিয়ে ওঠবস যুবদল নেতাকে স্কুলের কক্ষে আটকে রাখলো শিক্ষার্থীরা, পরে ৩ মাসের জেল
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো