১ কোটি ৩১ লাখ ডোজ টিকা দেওয়া শেষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২১, ২১:৫৬ আপডেট : ৩১ জুলাই ২০২১, ২১:৫৬

দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর এখন পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হয়েছে ১ কোটি ৩১ লাখ ৪৫ হাজার ৪৬১ ডোজ। এর মধ্যে এক ডোজ নিয়েছেন ৮৭ লাখ ৩৩ হাজার ৫৩৩ জন এবং টিকার দুই ডোজ নিয়েছেন ৪৩ লাখ ৩৯ হাজার ৩৮৬ জন। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় ভারতের সেরাম ইন্সটিটিউটের তৈরি কোভিশিল্ড, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন। শনিবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়। এদিন মোট টিকা দেওয়া হয়েছে ২ লাখ ৯৪ হাজার ৬২৭ ডোজ।       

স্বাস্থ্য অধিদফতর জানায়,আজ কোভিশিল্ডের কোনও ডোজ দেওয়া হয়নি। এখন পর্যন্ত কোভিশিল্ড ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জন। আর  দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪২ লাখ ৯৮ হাজার ৮৬ জন। স্বাস্থ্য অধিদফতরের পাঠানো তথ্য থেকে আরও জানা যায়,প্রথম ডোজ নেওয়া ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জনের মধ্যে সাড়ে ১৪ লাখের মতো মানুষের দ্বিতীয় ডোজ নেওয়া বাকি আছে। এদের সবাইকেই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকারই দ্বিতীয় ডোজ দিতে হবে। কেননা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও দুই কোম্পানির দুই ডোজের টিকা গ্রহণের কোনও সিদ্ধান্ত দেয়নি।  

পাশাপাশি আজ  ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ২০ জনকে এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭৭৪ জন। আর এখন পর্যন্ত দেওয়া হয়েছে ৫১ হাজার ৭১৯ ডোজ।

এছাড়া ২২ লাখ ৮৭ হাজার ৯৪২ ডোজ সিনোফার্মের ভ্যাকসিন দেওয়া হয়েছে এখন পর্যন্ত। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ২২ লাখ ৪৮ হাজার ১০৬ জনকে আর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৩৯ হাজার ৮৩৬ জনকে।

মডার্নার টিকা এখন পর্যন্ত দেওয়া হয়েছে ৬ লাখ ৮৭ হাজার ৬৮১ ডোজ, আর আজকে দেওয়া হয়েছে ৭২ হাজার ৫৪২ ডোজ।

আর এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ১ কোটি ৪৯ লাখ ৮৩ হাজার ৯৯০ জন।

 

/এসও/এফএএন/ 
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
হাম উপসর্গে আরও তিন জনের মৃত্যু
হাম উপসর্গে আরও তিন জনের মৃত্যু
মালতীকে বড় করতে যে ৫ নিয়ম মেনে চলেন প্রিয়াঙ্কা-নিক
মালতীকে বড় করতে যে ৫ নিয়ম মেনে চলেন প্রিয়াঙ্কা-নিক
রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস করলো সৌদি আরব
রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস করলো সৌদি আরব
তৃতীয় দফায় রিমান্ডে সাঈদ খোকন
তৃতীয় দফায় রিমান্ডে সাঈদ খোকন
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন