গণটিকার চার দিনে দেওয়া হলো প্রায় ৫০ লাখ ডোজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২১, ২৩:২৯আপডেট : ১১ আগস্ট ২০২১, ১৮:৩৭

দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর এখন পর্যন্ত টিকা দেওয়া হয়েছে এক কোটি ৯৬ লাখ ৭১ হাজার ৬২০ ডোজ। এরমধ্যে এক ডোজ নিয়েছেন এক কোটি ৪৭ লাখ ৬৯ হাজার ৪৪৭ জন এবং টিকার দুই ডোজ নিয়েছেন ৪৯ লাখ ২ হাজার ১৭৩ জন। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন। মঙ্গলবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

গত ৭ আগস্ট থেকে দেশব্যাপী গণটিকা দেওয়া শুরু হয়। স্বাস্থ্য অধিদফতর জানায়, ৭ আগস্ট টিকা দেওয়া হয়েছে ৩১ লাখ ২৪ হাজার ৬৬ জনকে, ৮ আগস্ট দেওয়া হয়েছে ৭ লাখ ৪৬ হাজার ২৪৮ ডোজ, সোমবার (৯ আগস্ট) দেওয়া হয়েছে ৬ লাখ ৩১ হাজার ৩৮২ ডোজ, মঙ্গলবার (১০ আগস্ট) দেওয়া হয়েছে ৪ লাখ ৮৮ হাজার ১৫৮ ডোজ। এই চার দিনে ৪৯ লাখ ৮৯ হাজার ৮৫৪ ডোজ টিকা দেওয়া হয়েছে।  

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যমতে, আজ অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ কেউ পাননি এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন এক লাখ ২১ হাজার ১২ জন। এখন পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ২০ হাজার ৬৩ জন, আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৬ লাখ ৫৮ হাজার ৯৯৭ জন।

পাশাপাশি আজ ফাইজারের প্রথম ডোজ কাউকে দেওয়া হয়নি এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন পাঁচ হাজার ৪৩৮ জন। আর এখন পর্যন্ত এ টিকা দেওয়া হয়েছে ৭৭ হাজার ৮৪৫ ডোজ।

এছাড়া ৬৭ লাখ ৩৯ হাজার ১৮৩ ডোজ সিনোফার্মের ভ্যাকসিন দেওয়া হয়েছে এখন পর্যন্ত। এরমধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৬৮ লাখ ২৭ হাজার ৩৮৩ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২ লাখ ১১ হাজার ৮০০ জনকে।

মডার্নার টিকা এ পর্যন্ত দেওয়া হয়েছে ২০ লাখ ৭৫ হাজার ৫৩২ ডোজ। এরমধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ২০ লাখ ৭১ হাজার ৭৪৬ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৩ হাজার ৭৮৬ জনকে।

এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ২ কোটি ৮৩ লাখ ২০ হাজার ৫১৯ জন।

/এসও/আইএ/এমওএফ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
বাতাসের পর আল্লাহর অন্যতম বড় নেয়ামত বৃষ্টি, এ বিষয়ে কোরআন কী বলে
বাতাসের পর আল্লাহর অন্যতম বড় নেয়ামত বৃষ্টি, এ বিষয়ে কোরআন কী বলে
মরক্কো থেকে হাজারো মানুষের অনুপ্রবেশের চেষ্টা, স্পেনের সীমান্তে নিহত ৯
মরক্কো থেকে হাজারো মানুষের অনুপ্রবেশের চেষ্টা, স্পেনের সীমান্তে নিহত ৯
নাসীরুদ্দীন-সারজিসের বিরুদ্ধে মামলার এজাহারে ৪টি আইফোন ছিনতাইয়ের অভিযোগ 
নাসীরুদ্দীন-সারজিসের বিরুদ্ধে মামলার এজাহারে ৪টি আইফোন ছিনতাইয়ের অভিযোগ 
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
সর্বাধিক পঠিত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
ডেভিড ইমনের কাছে পাওয়া ভারতীয় আধার কার্ড আসলে কী, কোন কাজে লাগে
ডেভিড ইমনের কাছে পাওয়া ভারতীয় আধার কার্ড আসলে কী, কোন কাজে লাগে
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন এমপি
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন এমপি