১৫ আগস্টের শহীদদের নাজাত কামনায় ৫০ হাজার বার কোরআন খতম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০২১, ১৮:৩৩ আপডেট : ১৫ আগস্ট ২০২১, ১৮:৫৩

জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের নাজাত কামনায় ৫০ হাজার বার কোরআন খতম করেছে সমাজ সেবা অধিদফতর। দফতরের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের শিশুদের মাধ্যমে এই কোরআন খতম করা হয়। এ উপলক্ষে রবিবার (১৫ আগস্ট) অধিদফতরের মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। এসময় তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শত সংগ্রামের মধ্যদিয়ে, ষড়যন্ত্র উপেক্ষা করে বাংলাদেশের স্বাধীনতা এনে দেন। শত্রুর মুখে চুনকালি মেখে তলাবিহীন ঝুঁড়ির বাংলাদেশ আজ বঙ্গবন্ধুর কন্যার হাত ধরে উপচেপড়া ঝুঁড়িতে পরিণত হয়েছে। এ যাত্রা অব্যাহত থাকবে। ষড়যন্ত্র মোকাবিলা করে আমাদের এগিয়ে যেতে হবে।’

সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আশারাফ আলী খান খসরু। এতে আরও বক্তব্য দেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আরমা দত্ত,  মন্ত্রণালয়ের সচিব মাহফুজা আখতার, সমাজসেবা অধিদফতরের পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ মো. নুরুল বাসির, জাতীয় সমাজসেবা একাডেমির অধ্যক্ষ ও বাংলাদেশ সমাজসেবা অফিসার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. সাফায়েত হোসেন তালুকদার,  বাংলাদেশ সমাজসেবা কর্মচারী কল্যাণ সমিতির চেয়ারম্যান গোলাম ফারুক প্রমুখ।

 

 

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিষিদ্ধ নয়, তবে চাপ কেন?
‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ নয়: শোরুমে হামলার প্রতিবাদ ইউপিএলের
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি বন্ধের চাপ, ইউপিএলের দুই কর্মীকে আটকের পর মুক্তি
সর্বশেষ খবর
নারীদের ব্যবসা ও অর্থ নিয়ে যে পরামর্শ দিলেন ক্যাটরিনা
নারীদের ব্যবসা ও অর্থ নিয়ে যে পরামর্শ দিলেন ক্যাটরিনা
গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী
গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী
দেশে প্রথম কোনও রাজনৈতিক দলের কার্যালয়ে সৌরবিদ্যুৎ চালু
দেশে প্রথম কোনও রাজনৈতিক দলের কার্যালয়ে সৌরবিদ্যুৎ চালু
শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে কারা
শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে কারা
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর