প্রস্তাব থেকে সরে এসেছে বিশ্বব্যাংক: পররাষ্ট্র সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০২১, ২১:৫৫আপডেট : ২২ আগস্ট ২০২১, ২১:৫৭

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, রোহিঙ্গাদের স্থায়ীভাবে বাংলাদেশে রাখার বিষয়ে নিজেদের প্রস্তাব থেকে সরে এসেছে  বিশ্বব্যাংক। রবিবার (২২ আগস্ট) পররাষ্ট্র সচিব সাংবাদিকদের বলেন, ‘জাতিসংঘ, জাপানসহ সবাইকে আমরা একই কথা বলছি। কেউ যদি আমাদের ভিন্ন কোনও কিছু বলতে চায় তবে তাদের শক্তভাবে বলছি যে আমরা কী চাই।’

পররাষ্ট্র সচিব বলেন, ‘বিশ্বব্যাংকের উদ্বাস্তু পলিসি পেপারের বিষয় তাদেরকে আমরা বলেছি যে নতুন নতুন বিষয় আসলে সেটি কাজ হবে না, এক্ষেত্রে আমরা অনড়। এখন তারা বুঝতে পেরেছে আমরা কতটুকু ছাড় দেবো বা কতটুকু যাবো।’

উল্লেখ্য এর আগে বিশ্বব্যাংক রোহিঙ্গা স্থায়ীভাবে বাংলাদেশে রেখে দেওয়ার বিষয়ে একটি প্রস্তাব দেয়।

পররাষ্ট্র সচিব বলেন, অনেক প্রস্তাব এসেছে কক্সবাজারে আমরা স্থায়ী কোনও স্ট্রাকচার করতে পারি কিনা, কিন্তু এক্ষেত্রে আমাদের অবস্থান প্রত্যন্ত পরিষ্কার। রোহিঙ্গাদের ফেরত যেতে হবে।

তিনি বলেন, জাতিসংঘকে সরকার চাপ দিয়ে যাবে যাতে বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য স্থায়ী ভিত্তিতে কিছু করার থেকে বরং সীমান্তের ওপারে যদি কিছু করে তাহলে তাদের ফেরত যাওয়ার পথ আরও সুগম হবে।

তিনি বলেন, ‘আগে বাংলাদেশের একটি অভিযোগ ছিল বিভিন্ন দেশ সেখানে বিনিয়োগ করে যাচ্ছে এবং মুখে এক কথা বলছে কিন্তু কাজে ভিন্ন করছে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি মিয়ানমারের অর্থনীতির ওপর প্রকৃতভাবে চাপ আসছে।’

/এসএসজেড/এমআর/
সম্পর্কিত
অর্থনীতিতে নারীর ক্ষমতায়নে পিছিয়ে বাংলাদেশ
এলএনজি আমদানিতে বাংলাদেশকে আরও ৩৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
জ্বালানির দাম ২৪ শতাংশ বাড়ার আশঙ্কা বিশ্বব্যাংকের
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের