সৌদিগামী যাত্রীদের জন্য বুস্টার ডোজের বিষয়ে সিদ্ধান্ত আসছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৩আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৩

সৌদিগামী যাত্রীদের জন্য করোনা টিকার বুস্টার ডোজের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শিগগিরই স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে নির্দেশনা দেবে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। 

মন্ত্রী বলেন, ‘সৌদি সরকারের সিদ্ধান্ত হয়েছে তারা চায়নিজ ভ্যাকসিন অনুমোদন করবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত চারটি ভ্যাকসিনের সঙ্গে সিনোফার্ম এবং সিনোভ্যাক যুক্ত করেছে সৌদি সরকার। একইসঙ্গে সৌদি সরকার বলেছে, আমরা এটি গ্রহণ করবো। কিন্তু প্রথমে অনুমোদিত চারটি টিকার যেকোনও একটি বুস্টার ডোজ হিসেবে নিতে হবে। যারা চায়নিজ টিকা নেবেন, তাদের একটি অতিরিক্ত ডোজ নেওয়া লাগবে।’

তিনি আরও  বলেন, ‘ইতোমধ্যে আমরা বুস্টার ডোজের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানিয়েছি। আমাদের গত আন্তঃমন্ত্রণালয় সভায় এটি নিয়ে আলাপ হয়েছে। আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি— বুস্টার ডোজ দেওয়ার বিষয়ে। সিনোফার্মের টিকা বেশিরভাগই দেওয়া হয়েছে ঢাকার বাইরে। সেখানে সৌদিগামী যারা আছেন, তারা আসলে তাদেরকে বুস্টার ডোজ দেওয়া হবে। তাদেরকে পাসপোর্ট, টিকিট এবং টিকার কার্ড সঙ্গে নিয়ে আসতে হবে।’

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম