মুহিবুল্লাহ হত্যার পূর্ণ তদন্ত চায় যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
০১ অক্টোবর ২০২১, ১২:০২আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১৫:৫৪

বাংলাদেশের শরণার্থী শিবিরে রোহিঙ্গা জনগোষ্ঠীর নেতা মুহিবুল্লাহ হত্যার ঘটনায় গভীর দুঃখ এবং বিরক্তি প্রকাশ করে বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এতে বলেন, সারা বিশ্বে রোহিঙ্গা মুসলমানের মানবাধিকার রক্ষায় সাহসী এবং জোরালো যোদ্ধা ছিলেন মুহিবুল্লাহ।

বিবৃতিতে বলা হয়, গত ২৯ সেপ্টেম্বর খুন হওয়া রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ জেনেভায় মানবাধিকার কাউন্সিল এবং ২০১৯ সালে ধর্মীয় স্বাধীনতা বিষয়ে মন্ত্রীপর্যায়ের বৈঠকে কথা বলতে যুক্তরাষ্ট্র সফর করেন। তার সফরের সময় প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তার অভিজ্ঞতা শেয়ার করেন। আর ধর্মীয় কারণে নিপীড়নের শিকার অন্যদের সঙ্গে তিনিও কথা বলেন।

মার্কিন পররাষ্ট্র দফতরের বিবৃতিতে বলা হয়, আমরা তার মৃত্যুর ঘটনায় পূর্ণাঙ্গ এবং স্বচ্ছ তদন্তের আহ্বান জানাচ্ছি। যার লক্ষ্য হবে এই ঘৃণ্য অপরাধে জড়িতদের বিচারের মুখোমুখি করা। রোহিঙ্গাদের জন্য কাজ চালিয়ে আমরা তার প্রতি শ্রদ্ধা জানানো অব্যাহত রাখবো।

/জেজে/
সম্পর্কিত
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন
নাতি-নাতনিদের দেখাশোনা বাড়াতে পারে আয়ু, আছে শর্ত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
সর্বশেষ খবর
ইলিশ গেলো কোথায়, ফিরবে কবে?
ইলিশ গেলো কোথায়, ফিরবে কবে?
 ‘লাকি ভাস্কর ২’ নিয়ে ফিরছেন দুলকার সালমান
 ‘লাকি ভাস্কর ২’ নিয়ে ফিরছেন দুলকার সালমান
সন্তানদের যে উপদেশ দেন মেসি, পেছনে লুকিয়ে নিজের বড় আফসোস
সন্তানদের যে উপদেশ দেন মেসি, পেছনে লুকিয়ে নিজের বড় আফসোস
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: শুরু থেকে যেভাবে নেবেন সেরা প্রস্তুতি
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: শুরু থেকে যেভাবে নেবেন সেরা প্রস্তুতি
সর্বাধিক পঠিত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
ডেভিড ইমনের কাছে পাওয়া ভারতীয় আধার কার্ড আসলে কী, কোন কাজে লাগে
ডেভিড ইমনের কাছে পাওয়া ভারতীয় আধার কার্ড আসলে কী, কোন কাজে লাগে
ডেভিড ইমনের কাছে মিলেছে ভারতের আধার কার্ড
ডেভিড ইমনের কাছে মিলেছে ভারতের আধার কার্ড