এডিবির সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০২১, ২১:০৭আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ২১:০৭

টানা চার বছর দায়িত্ব পালন শেষে বাংলাদেশ ছেড়ে যাচ্ছেন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ। বাংলাদেশের শুভ কামনায় বছরের পর বছর ধরে মনমোহন যে অকৃত্রিম সমর্থন দিয়েছেন, তাতে বাংলাদেশ ও এডিবির সম্পর্ক একটি নতুন উচ্চতায় পৌঁছেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। 

সোমবার (৪ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশের বিদায়ী অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, মনমোহন প্রকাশের বাবা ভারতীয় বিমানবাহিনীর সদস্য হিসেবে বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়াই করেছেন। তাই এই পরিবারের কাছে আমরা চিরকৃতজ্ঞ। তিনি চার বছরের অসামান্য সেবার মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন যাত্রায় নিজেকে সম্পৃক্ত রেখে আমাদের ঋণী করেছেন।

এ অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিন এবং বাংলাদেশ ও এডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী বলেন, এডিবির পক্ষ থেকে বাংলাদেশে কান্ট্রি ডিরেক্টর হিসেবে আসছেন এডিমন গিন্টিং। তিনি আমাদের দলের নতুন সদস্য। আমি তাকে নিশ্চিত করতে চাই, তিনি আমাদের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা পাবেন। আশা করছি, তিনিও বাংলাদেশের উন্নয়ন যাত্রায় নিজেকে সম্পৃক্ত করে আমাদের অকৃত্রিম বন্ধু হবেন।

অর্থমন্ত্রী বলেন, মনমোহন প্রকাশ দাফতরিক দায়িত্বের কারণে আমাদের কাছে বিদায় নিলেও তিনি সর্বদা আমাদের সঙ্গেই থাকবেন। কেননা তিনি তার কাজের মাধ্যমে আমাদের হৃদয় ও মনকে জয় করেছেন। সমকালীন বৈশ্বিক উন্নয়ন বিষয়গুলোয় মনমোহনের বুদ্ধিমত্তা এবং দূরদর্শী চিন্তাভাবনা সত্যিই বিস্ময়কর, যা অনস্বীকার্য।

/এসআই/এমএস/
সম্পর্কিত
প্রতিটি মানুষের কথা মাথায় রেখেই আসছে নতুন বাজেট: অর্থমন্ত্রী
বিএসইসিতে আসছেন দক্ষ ও অরাজনৈতিক চেয়ারম্যান-কমিশনার: অর্থমন্ত্রী
জিয়াউর রহমানের হত্যা মামলার বিষয়ে সিদ্ধান্ত নেবে বিচার বিভাগ: অর্থমন্ত্রী
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের