মানুষের ভাগ্য পরিবর্তনে মূল চালিকাশক্তি মাঠ প্রশাসন: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০২১, ১২:৪৬আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১৬:২৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে মূল চালিকাশক্তি মাঠ প্রশাসন। বুধবার (৬ অক্টোবর) রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন অ্যাকাডেমিতে ১১৯তম ও ১২০তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত ছিলেন তিনি।

বিসিএস কর্মকর্তাদের উদ্দেশে সরকারপ্রধান বলেন, ‘সব সময় এটা মাথায় রাখতে হবে, এই দেশ, মাটি, মানুষ আমাদের। তাদের ভাগ্য পরিবর্তন করা, একটা সুন্দর জীবন দেওয়া—এটাই লক্ষ্য। আর সেই লক্ষ্যটা পূরণে আসলে মূল চালিকাশক্তি হচ্ছে এই মাঠ প্রশাসন। কাজেই আপনারা দায়িত্ব সেভাবে পালন করবেন। এটাই আমি চাই।’

শেখ হাসিনা বলেন, ‘আমি জানি অনেকেই এই করোনাকালে মানুষের সেবা করতে গিয়ে জীবন পর্যন্ত দিয়েছেন। আমাদের প্রশাসনের সবাই টিকাদান কর্মসূচিতে আন্তরিকতার সঙ্গে কাজ করছেন এবং টিকা দিয়ে যাচ্ছেন। এত সুন্দরভাবে টিকাদান কর্মসূচি চলছে, এ জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।’

তিনি বলেন, ‘আমি পৃথিবীর অনেক দেশে দেখেছি, টিকা নিয়ে অনেক ঝামেলা হয়েছে। সমস্যা সৃষ্টি হয়েছে। এমনও হয়েছে একজন একডোজ পেয়েছে, হয়তো ছয় মাস হয়ে গেছে দ্বিতীয় ডোজ পাচ্ছে না। বাংলাদেশে কিন্তু আমরা পরিকল্পিতভাবেই টিকা দিয়ে যাচ্ছি।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘প্রশাসন থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী, স্বাস্থ্য বিভাগ থেকে শুরু করে প্রত্যেকেই এবং আমার নিজের দলের নেতাকর্মীরাও শৃঙ্খলা রক্ষা করে যেন টিকা পায় সেজন্য নির্দেশ দিয়েছি। সবাই কাজ করায় এখানে একটা বিরাট সাফল্য অর্জন করতে পেরেছি। বাংলাদেশের কোনও মানুষই বঞ্চিত হবে না। সবাই যাতে টিকা পায় সেই ব্যবস্থাটা আমরা করবো।’

/পিএইচসি/আইএ/এমওএফ/
সম্পর্কিত
শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি সইইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন ডলার দিচ্ছে আইএসডিবি
সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, আসুন সবাই নিজেদেরকে বাংলাদেশি ভাবি: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু এ মাসেই: স্বাস্থ্যমন্ত্রী
দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু এ মাসেই: স্বাস্থ্যমন্ত্রী
ড্রাগন থেকে গোলাপি সৈকত, এক সফরেই কত কী
ড্রাগন থেকে গোলাপি সৈকত, এক সফরেই কত কী
১৩ মামলা হওয়ার পরও কেন ১৪তম অপরাধের অপেক্ষা? 
১৩ মামলা হওয়ার পরও কেন ১৪তম অপরাধের অপেক্ষা? 
‘ইত্যাদি’র ধারণকৃত পর্বে এ টি এম শামসুজ্জামান
‘ইত্যাদি’র ধারণকৃত পর্বে এ টি এম শামসুজ্জামান
সর্বাধিক পঠিত
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার