মহিবুল্লাহর মৃত্যু দুঃখজনক: পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট      
০৬ অক্টোবর ২০২১, ১৫:৪৬আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১৫:৪৬

রোহিঙ্গা নেতা মহিবুল্লাহর মৃত্যুকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বুধবার (৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি বলেন,  ‘যারা হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তাদেরকে আমরা চিহ্নিত করবো এবং শাস্তি দেবো, যাতে করে এ ধরনের দুর্ঘটনা না ঘটে।’

এ কে আব্দুল মোমেন বলেন, ‘একজন লোক মারা যাক, এটা আমরা চাই না।’ একজন মারা গেছেন এবং আমরা সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিয়েছি। তিন জন ধরা পড়েছে। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটি নিয়ে কাজ করছে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন,  ‘আপাত দৃষ্টিতে যেটি মনে হচ্ছে— মহিবুল্লাহ রোহিঙ্গাদের জন্য বিভিন্ন ধরনের আন্দোলন করেছেন।  কোনও কোনও লোক হয়তো এটি পছন্দ করেনি। এটি খুব দুঃখজনক। ক্যাম্পে যে সব রোহিঙ্গা আছেন, তাদেরকে আমরা পূর্ণ নিরাপত্তা দিচ্ছি।’

তিনি বলেন,  ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তথ্য আছে— এখানে অস্ত্র আসছে এবং এ বিষয়ে আমরা শক্ত অবস্থান নিয়েছি। প্রয়োজনে যা যা দরকার, সবকিছুই আমরা করবো।’

ভাসান চরে জাতিসংঘের সম্পৃক্ত হওয়ার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘চুক্তি চূড়ান্ত হয়ে আছে এবং যে কোনও মুহূর্তে তারা সেখানে যাবে।’

রোহিঙ্গারা ক্যাম্প থেকে পালিয়ে যাচ্ছে, এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘পালিয়ে যাবে না কেন, এটি তো তাদের দেশ না। তারা যেতে চাইছে যাক। আমরা তো তাদের দাওয়াত দিয়ে আনিনি।’

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান