রেমিট্যান্স প্রবাহ ধীরে ধীরে বাড়বে: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৬ অক্টোবর ২০২১, ১৬:৩৪আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১৬:৩৪

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, গত তিন মাসে এক বিলিয়ন ডলারের মতো রেমিট্যান্স কম এসেছে। আশা করছি, রেমিট্যান্স প্রবাহ ধীরে ধীরে বাড়বে।

বুধবার (৬ অক্টোবর) ভার্চুয়ালি অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানান অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, ‘গতবছর প্রায় ২৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। এখনও যে গতিতে আসছে, সে গতিতে এলে ২২-২৩ বিলিয়ন ডলার আসবে। ২২ বিলিয়ন ডলার কিন্তু কম না।’ তিনি বলেন, ‘রেমিট্যান্স কম আসার মূল কারণ হচ্ছে— বিদেশে যেসব প্রবাসী আছেন, তারা দেশে এসে আর যেতে পারেননি। রেমিট্যান্স আসে তাদের কাছ থেকেই, যারা বিদেশে যান। আগে যত পরিমাণ বিদেশে ছিলেন, এখন সেই পরিমাণ নেই। যাওয়া শুরু হয়েছে। আমার মনে হয়, দুই-তিন মাসে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।’

অর্থমন্ত্রী বলেন, ‘আগে যে পরিমাণ জনবল বিদেশে ছিল, এখন সে পরিমাণ বিদেশে আছে কিনা, সেটা নিশ্চিত হওয়ার পরেও যদি কম আসে, তখন বুঝতে হবে অন্য কোনও কারণও থাকতে পারে।’

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
প্রতিটি মানুষের কথা মাথায় রেখেই আসছে নতুন বাজেট: অর্থমন্ত্রী
বিএসইসিতে আসছেন দক্ষ ও অরাজনৈতিক চেয়ারম্যান-কমিশনার: অর্থমন্ত্রী
জিয়াউর রহমানের হত্যা মামলার বিষয়ে সিদ্ধান্ত নেবে বিচার বিভাগ: অর্থমন্ত্রী
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের