সার্বিয়ায় প্রাতিষ্ঠানিকভাবে দক্ষ শ্রমিক পাঠানোর আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০২১, ১৭:৫৮আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ১৯:২২

ইউরোপের দেশ সার্বিয়ায় বাংলাদেশি দক্ষ শ্রমিক পাঠাতে প্রাতিষ্ঠানিক মেকানিজম প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন ওই দেশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুচিক।

মঙ্গলবার (১২ অক্টোবর) রাজধানী বেলগ্রেডে সার্বিয়ার প্রেসিডেন্টের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সৌজন্য সাক্ষাৎকালে এ কথা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সার্বিয়ার উচ্চাকাঙ্ক্ষী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রচুর মানবসম্পদের প্রয়োজন রয়েছে উল্লেখ করে এ কে আব্দুল মোমেন বাংলাদেশ থেকে আইটি প্রফেশনাল, ইলেকট্রিশিয়ান, প্লাম্বারসহ অন্যান্য দক্ষ শ্রমিক নেওয়ার আহ্বান জানান।

এ সময় কোভিড চ্যালেঞ্জ সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের এগিয়ে যাওয়ার প্রশংসা করেন সার্বিয়ার প্রেসিডেন্ট।

রোমে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসানসহ অন্যান্য কর্মকর্তা বৈঠকে উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, ন্যাম জোটের ৬০তম পূর্তি উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী বেলগ্রেড সফর করছেন।

/এসএসজেড/এমএস/এমওএফ/
সম্পর্কিত
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাইয়ের দাবিতে আইনি নোটিশ 
জাতিসংঘে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, ফিরবেন অক্টোবরে
নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
পাম্পে কমছেই না গাড়ির দীর্ঘ সারি
পাম্পে কমছেই না গাড়ির দীর্ঘ সারি
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কিয়ারা আদভানির উজ্জ্বল ত্বক ধরে রাখার রহস্য
কিয়ারা আদভানির উজ্জ্বল ত্বক ধরে রাখার রহস্য
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল