মুজিবপিডিয়া প্রকাশে এগিয়ে এলো সিটি ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০২১, ১৮:১৮ আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৮:২০

‘মুজিবপিডিয়া’ নামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জ্ঞানকোষ প্রকাশের লক্ষ্যে সম্প্রতি সিটি ব্যাংক ও হিস্ট্রি অ্যান্ড কালচার সার্কেল বাংলাদেশ লিমিটেড (এইচসিসিবিএল)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। সিটি ব্যাংক সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন এবং এইচসিসিবিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ও ‘মুজিবপিডিয়া’র সম্পাদক ফরিদ কবির স্বাক্ষর করেন। এ সময় দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রায় সাত শ’ ভুক্তি সংবলিত ১/৮ ডিমাই আকারের এক হাজার পৃষ্ঠার গ্রন্থটি (এনসাইক্লোপিডিয়া) প্রকাশিত হতে যাচ্ছে এ বছরের ডিসেম্বরে, বিজয় দিবসের আগে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে পূর্ণাঙ্গ এই এনসাইক্লোপিডিয়া প্রকাশ করবে গবেষণা প্রতিষ্ঠান হিস্ট্রি অ্যান্ড কালচার সার্কেল বাংলাদেশ লিমিটেড। গ্রন্থটি প্রকাশে অর্থায়নসহ সার্বিক সহায়তা দেবে সিটি ব্যাংক। গ্রন্থটির প্রধান সম্পাদক হলেন কবি-গবেষক কামাল চৌধুরী, সম্পাদক কবি ও সাংবাদিক ফরিদ কবির এবং নির্বাহী সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন।

বঙ্গবন্ধুর জীবনকথা বাঙালির দীর্ঘকালের শোষণ ও স্বাধিকার অর্জনের বর্ণিল কাহিনিও। বাঙালির মুক্তির এ মহানায়ককে নিয়ে হাজার গ্রন্থ লেখা হলেও,  ‍পূর্ণাঙ্গ একটি জ্ঞানকোষের অভাব রয়ে গিয়েছিল। সেই অভাব পূরণ করতেই সিটি ব্যাংকের সহায়তায় এইচসিসিবিএল-এর এ উদ্যোগ। ‘মুজিবপিডিয়া’য় এক মলাটে মিলবে বঙ্গবন্ধুর ব্যক্তিগত ও রাজনৈতিক জীবন, তাঁর কর্ম ও আদর্শ, সুদীর্ঘ সংগ্রামের বিবরণ। সঙ্গে থাকছে ঐতিহাসিক আলোকচিত্র ও তথ্য। পাশাপাশি ‘কিউআর কোড’ দিয়ে এতে যুক্ত করা হচ্ছে প্রায় একশ ভিডিওচিত্রের লিংক।

 

 

/জিএম/এফএ/
সম্পর্কিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিষিদ্ধ নয়, তবে চাপ কেন?
‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ নয়: শোরুমে হামলার প্রতিবাদ ইউপিএলের
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি বন্ধের চাপ, ইউপিএলের দুই কর্মীকে আটকের পর মুক্তি
সর্বশেষ খবর
দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী
দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী
হুথি হামলা ঠেকাতে সৌদিতে যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য
হুথি হামলা ঠেকাতে সৌদিতে যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য
নাটোরে ১২ প্রাণহানি, বাস ও ট্রাকের অজ্ঞাতনামা চালকদের বিরুদ্ধে মামলা
নাটোরে ১২ প্রাণহানি, বাস ও ট্রাকের অজ্ঞাতনামা চালকদের বিরুদ্ধে মামলা
বাংলাদেশে ২০-২৪ বছর বয়সী প্রায় অর্ধেক নারীরই বিয়ে বাল্যকালে: ইউনিসেফ
বাংলাদেশে ২০-২৪ বছর বয়সী প্রায় অর্ধেক নারীরই বিয়ে বাল্যকালে: ইউনিসেফ
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর