মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে নতুন সচিবের যোগদান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২১, ১৮:২৬আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৮:২৬

ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেছেন। মঙ্গলবার (৯ নভেম্বর) তিনি এ মন্ত্রণালয়ে যোগদান করেন।

এ উপলক্ষে সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম উপস্থিত ছিলেন। মঙ্গলবার (৯ নভেম্বর) মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার, সুবোল বোস মনি, মো. তৌফিকুল আরিফ, এস এম ফেরদৌস আলম, মন্ত্রণালয়ের আওতাধীন দফতর-সংস্থা প্রধানরাসহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়—মতবিনিময় সভায় প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের কার্যক্রমকে আধুনিক ও গতিশীল করতে মন্ত্রণালয়ের উদ্যোগে আধুনিক গবেষণাগার ও পরীক্ষাগার স্থাপনসহ দেশে অঞ্চলভিত্তিক প্রকল্প নেওয়া হয়েছে। পরিকল্পনামাফিক কার্যক্রমের কারণে দেশে মাছ, মাংস, ডিম, দুধ উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। করোনা সংকটে ক্ষতিগ্রস্ত খামারিদের প্রথমবারের মতো নগদ প্রণোদনা দেওয়া হয়েছে। সমুদ্র অর্থনীতির বিকাশে প্রচলিত মৎস্য সম্পদের পাশাপাশি অপ্রচলিত সম্পদ, শৈবাল আহরণেও মন্ত্রণালয় কাজ করছে।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন ড. ইয়ামিন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারের ৯ম ব্যাচের সদস্য।

/এসআই/এফএ/
সম্পর্কিত
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
মায়ের মৃত্যুর ঘটনায় সেই যুগ্মসচিব সন্তানকে মোংলা বন্দর থেকে প্রত্যাহার
ছুটির দিনে প্রশাসনের তিন কর্মকর্তা পদোন্নতি পেয়ে সচিব
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের