ওয়াসার দায়িত্ব নিতে চান আনিসুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০১৬, ১৮:৫৪ আপডেট : ২০ জানুয়ারি ২০১৬, ১৯:০০

আনিসুল হক
নগরীর জলাবদ্ধতা নিরসন ও বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে সরকারি প্রতিষ্ঠান ঢাকা ওয়াসার কার্যক্রম নিয়ে খুব একটা সন্তুষ্ট নন নগরবাসী। গ্রীষ্ম মৌসুম এলে শুরু হয় পানি নিয়ে হাহাকার। আর বর্ষায় জলাবদ্ধতায় স্থবির হয়ে পড়ে নগরী। সমস্যাগুলো প্রকটাকার ধারণ করে তখন শুরু হয় একে অন্যকে দোষারোপের পালা। বছরের পর বছর এভাবে চলছে। কিন্তু সমাধান হচ্ছে না। এমনই অবস্থায় ওয়াসার দায়িত্ব নিজ কাঁধে তুলে নিতে চাইলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।
বুধবার বাংলাদেশ ইউনিভার্সিটির আরবান ল্যাব আয়োজিত ‘ঢাকা টুমোরো’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, ওয়াসার কিছু দায়িত্ব পুরোপুরিই সিটি করপোরেশনকে দেওয়া উচিত। অথবা পুরো ওয়াসার দায়িত্বই দুই মেয়রকে দিয়ে দেওয়া দরকার। তাহলে পরবর্তী দুই বছরের মধ্যে ঢাকায় জলাবদ্ধতা থাকবে না। তিনি বলেন, ঢাকার জলাবদ্ধতার প্রধান কারণ হলো, খালগুলো ভরাট হয়ে যাওয়া। অথচ এই খাল নিয়ে মেয়র কিছু করতে পারেন না। কেননা খাল দেখভাল করে ওয়াসা। সমস্যা হলে ওয়াসা ও সিটি করপোরেশন ‘এটা নিজেদের দায়িত্ব নয়’ বলার অভ্যাস আছে।

আরবান ল্যাব পরিচালিত তিনটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয় অনুষ্ঠানটিতে। প্রতিবেদনে ঢাকা শহরের হারিয়ে যাওয়া খাল এবং যানজট নিরসনে বাস ও ট্রাক স্ট্যান্ড উচ্ছেদসহ সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরা হয়।

বুধবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান কাজী জামিল আজহার, ভারপ্রাপ্ত উপাচার্য কামরুল হাসান, স্থপতি ইকবাল হাবিব প্রমুখ।

/ওএফ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্যুর গ্রুপের সঙ্গে ভ্রমণে প্রতারণা এড়াবেন যেভাবে
ট্যুর গ্রুপের সঙ্গে ভ্রমণে প্রতারণা এড়াবেন যেভাবে
ঘরের আলো কম হলে সাজসজ্জায় কী পরিবর্তন আনবেন
ঘরের আলো কম হলে সাজসজ্জায় কী পরিবর্তন আনবেন
আন্তর্জাতিক কর্মশালায় বাংলাদেশের সঞ্জিবের ‘ভার্চুয়াল মিউজিয়াম’
আন্তর্জাতিক কর্মশালায় বাংলাদেশের সঞ্জিবের ‘ভার্চুয়াল মিউজিয়াম’
সাত পদে ৩৪ জনকে নিয়োগ দেবে কর অঞ্চল-১, ঢাকা
সাত পদে ৩৪ জনকে নিয়োগ দেবে কর অঞ্চল-১, ঢাকা
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
গানে গানে জাফর ইকবাল-ববিতার প্রেম
গানে গানে জাফর ইকবাল-ববিতার প্রেম