চিকিৎসার ইস্যুতে অরাজকতা করলে আইনশৃঙ্খলা বাহিনী জবাব দেবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০২১, ১৮:০৬আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৮:৪৭

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সুযোগ চেয়ে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতাদের চিঠির কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, তারা অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠিটি প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দেওয়া হবে। চিঠিতে অতীতের রাজনৈতিক ভুল-ভ্রান্তি ভুলে গিয়ে মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনার অনুরোধ করা হয়েছে। তবে আইনিভাবে খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর কোনও সুযোগ নেই।

রবিবার (২১ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, তারা খালেদা জিয়ার জন্য দোয়া-মাহফিল করতে পারে, কিন্তু এই ইস্যু ধরে রাজনীতি করার চেষ্টা করে যদি দেশে সভা-সমাবেশ করে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে তাহলে আইনশৃঙ্খলা বাহিনী জবাব দিবে।

এর আগে দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন ২০ দলীয় জোটের নেতারা। কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নেতৃত্বে তারা এ সাক্ষাৎ করেন।

/এসআই/এমএস/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
রামিসা হত্যার বিচার দ্রুত শেষের আশা, ‘ডলার’ সম্পর্কে তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
কী হচ্ছে জঙ্গল সলিমপুরে
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী