নন-জুডিশিয়াল স্ট্যাম্পে বঙ্গবন্ধুর ছবি সংযোজনে হাইকোর্টের রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০২১, ১৪:৫৫আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৪:৫৫

দেশের সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংযোজনে দ্রুত পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে অর্থ মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব এবং আইন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের রুলটির জবাব দিতে বলা হয়েছে। রবিবার (২৮ নভেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এটি জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আতাউল্লাহ নুরুল কবির। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

রিট আবেদনকারীর আইনজীবী বলেন, ‘তৎকালীন ব্রিটিশ ভারতে প্রচলিত নন-জুডিশিয়াল স্ট্যাম্পে রাষ্ট্রপ্রধানের ছবি সংযুক্ত ছিল। তাছাড়া বিভিন্ন দেশের রেভিনিউ স্ট্যাম্প ও টাকায় নিজ নিজ দেশের রাষ্ট্রপ্রধান বা জাতির জনকের ছবি রয়েছে। পাশাপাশি সংবিধানের ৪(ক) অনুচ্ছেদে বঙ্গবন্ধুর ছবি দেশের সকল সরকারি অফিসে প্রদর্শনের বিধান রয়েছে। রিটে আমরা এসব কথা উল্লেখ করেছি।’

মূলত দলিল ও বিভিন্ন চুক্তিপত্র লেখার কাজে ব্যবহৃত হয়ে থাকে নন-জুডিশিয়াল স্ট্যাম্প। তাই এতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংযোজন করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন রংপুরের অধিবাসী মোফাজ্জল হোসেন মোফা।

/বিআই/জেএইচ/
সম্পর্কিত
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধু স্মরণে জাসদের আলোচনা সভা
শেখ মুজিব প্যারাডক্স
সর্বশেষ খবর
সোশ্যাল প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা তুললো ইরান, সরকারি তথ্য যাবে এক্স-ফেসবুকেও 
সোশ্যাল প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা তুললো ইরান, সরকারি তথ্য যাবে এক্স-ফেসবুকেও 
৫৯ ম্যাচ পর গোল করতে ব্যর্থ বায়ার্ন, প্রায় দুই বছর পর হাতছাড়া শীর্ষস্থান
৫৯ ম্যাচ পর গোল করতে ব্যর্থ বায়ার্ন, প্রায় দুই বছর পর হাতছাড়া শীর্ষস্থান
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
যে কারণে বন্ধ হলো উল্লাপাড়ার নৌকাবাইচ
যে কারণে বন্ধ হলো উল্লাপাড়ার নৌকাবাইচ
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক