‘চিরঞ্জীব মুজিব’ ছবিটি জনপ্রিয়তা পাবে: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০২১, ২০:০১আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ২২:৪০

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের আশা, বঙ্গবন্ধুর জীবনীনির্ভর পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’ জনপ্রিয়তা পাবে। ছবিটি নির্মাণে সময় দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। রবিবার (১২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ প্রজেকশন হলে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসবের পাশাপাশি জানানো হয়, আগামী ৩১ ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। 

ড. হাছান মাহমুদ বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে এবং অন্য ভাষাভাষিসহ কোটি কোটি মানুষ গ্রন্থটি পড়েছে। চলচ্চিত্রটি অন্যান্য ভাষায় ডাবিং করে বিভিন্ন দেশে পাঠালে বঙ্গবন্ধুর জীবন এবং কর্ম ও সংগ্রাম সম্পর্কে বিশ্ববাসী জানতে পারবেন।’ 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে সাজানো হয়েছে ‘চিরঞ্জীব মুজিব’। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা নিবেদিত চলচ্চিত্র এটি। 

‘চিরঞ্জীব মুজিব’ ছবিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল। বেগম ফজিলাতুন নেছা রেণুর ভূমিকায় আছেন পূর্ণিমা। বঙ্গবন্ধুর বাবা ও মা হিসেবে অভিনয় করেছেন যথাক্রমে খায়রুল আলম সবুজ ও দিলারা জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চলচ্চিত্রটির পরিচালক ও সংলাপ রচয়িতা নজরুল ইসলাম। তিনি জানান, গত ২৩ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছবিটির তিনটি পোস্টারে স্বাক্ষর দেন। 

মিট দ্য প্রেসে আরও ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারুক আহমেদ, সচিব মকবুল হোসেন, ‘চিরঞ্জীব মুজিব’ ছবির পরিচালক জুয়েল মাহমুদ ও প্রযোজক লিটন হায়দার। 

/এসআই/জেএইচ/এমওএফ/
সম্পর্কিত
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধু স্মরণে জাসদের আলোচনা সভা
শেখ মুজিব প্যারাডক্স
সর্বশেষ খবর
৫৯ ম্যাচ পর গোল করতে ব্যর্থ বায়ার্ন, প্রায় দুই বছর পর হাতছাড়া শীর্ষস্থান
৫৯ ম্যাচ পর গোল করতে ব্যর্থ বায়ার্ন, প্রায় দুই বছর পর হাতছাড়া শীর্ষস্থান
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
যে কারণে বন্ধ হলো উল্লাপাড়ার নৌকাবাইচ
যে কারণে বন্ধ হলো উল্লাপাড়ার নৌকাবাইচ
‘জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা’, হাসপাতালের চিত্র দেখে ক্ষুব্ধ পর্যটনমন্ত্রী 
‘জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা’, হাসপাতালের চিত্র দেখে ক্ষুব্ধ পর্যটনমন্ত্রী 
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক