বিচার বিভাগে কোনও দুষ্ট চক্রকে প্রশ্রয় দেওয়া হবে না: প্রধান বিচারপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২২, ১১:৪৭আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৪:২৬

বিচার বিভাগে কোনও দুষ্ট চক্রকে প্রশ্রয় দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশের নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। রবিবার (২ জানুয়ারি) সুপ্রিম কোর্ট আপিল বিভাগের এজলাস কক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এ সময় রীতি অনুসারে প্রধান বিচারপতিকে সংবর্ধনা প্রদান করেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। 

সংবর্ধনা শেষে বক্তব্য দেন দেশের ২৩তম প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি বলেন, দুর্নীতি ক্যানসারের মতো। আঙুলে ক্যানসার হলে যেমন কেটে ফেলতে হয়, দুর্নীতিও তেমনি। দুর্নীতির বিষয়ে নো কম্প্রোমাইজ। 

তিনি বিচার বিভাগের সমস্যা চিহ্নিত করে তা দূর করতে পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন। আর এ কাজে বিচার বিভাগকে সহযোগিতা করতে রাষ্ট্রের সব বিভাগের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় মামলার জট কমানো, বিচার বিভাগ থেকে দুর্নীতি দূর করা, বার ও বেঞ্চের মধ্যে সমন্বয় করে কাজ করার কথা ব্যক্ত করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

এর আগে গত ৩০ ডিসেম্বর প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। পরে রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন।
 
এরপর গত ৩১ ডিসেম্বর দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে শপথ বাক্য পাঠ করান।
 
প্রসঙ্গত, দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে ২০১৮ সালের ৩ ফেব্রুয়ারি শপথ নেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। ৪৭ মাস প্রধান বিচারপতির দায়িত্ব পালন শেষে ২০২১ সালের ৩০ ডিসেম্বর অবসরে যান তিনি।

/বিআই/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
আ.লীগ নেতা অ্যাড. হুমায়ুনের মৃত‍্যুতে প্রধান বিচারপতির শোক
শর্তসাপেক্ষে ড. আবুল বারকাতের জামিন আপিলে বহাল 
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে নতুন মামলায় গ্রেফতার দেখানোর আবেদন
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের