ভারত থেকে ২১ বাংলাদেশি নারী ও শিশুকে প্রত্যাবাসন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২২, ২২:১৫আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ২২:১৫

ভারতে বিভিন্ন সময়ে পাচারের শিকার ২১ জন বাংলাদেশি নারী ও শিশুকে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে। শুক্রবার (৭ জানুয়ারি) বেনাপোল সীমান্ত দিয়ে নিরাপদে দেশে ফিরেছে তারা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।  

জানা গেছে– পররাষ্ট্র মন্ত্রণালয়, কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন এবং পশ্চিমবঙ্গের নারী ও শিশু পাচার রোধ বিষয়ক বিশেষ টাস্কফোর্সের সমন্বিত প্রচেষ্টার ফলস্বরূপ এই প্রত্যাবাসন সম্ভব হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ থেকে বিভিন্ন সময়ে মানবপাচারের শিকার হয়ে অবৈধভাবে ও ভুলে ভারতে প্রবেশকালে আটকাধীন বাংলাদেশি নারী ও শিশুদের পশ্চিমবঙ্গের বিভিন্ন সেফ হোমে রাখা হয়। পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগ ও আন্তরিক সহযোগিতায় তাদের প্রত্যাবাসনে প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়। এজন্য নাগরিকত্ব যাচাইয়ের পর ট্রাভেল পারমিট ইস্যু করে ২১ জনকে নিরাপদে বাংলাদেশে ফিরিয়ে আনা হলো।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার ও কল্যাণ) ও সহকারী সচিবের (কল্যাণ) উপস্থিতিতে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের একটি প্রতিনিধি দল বেনাপোল সীমান্তে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের কাছে উদ্ধারকৃত বাংলাদেশি নারী ও শিশুদের হস্তান্তর করেন। এছাড়া প্রত্যাবাসন প্রক্রিয়ার সময় ছিলেন বেনাপোল সীমান্তে বিজিবি কর্তৃপক্ষ, স্থানীয় এনজিও কর্তৃপক্ষ ও ভারতের বিভিন্ন সরকারি সংস্থা, বিএসএফ কর্তৃপক্ষ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মানবপাচারের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপগুলো বাস্তবায়নে পররাষ্ট্র মন্ত্রণালয় নিরলস কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ভারতে বিভিন্ন সেফ হোমে অবস্থানরত মানবপাচারের শিকার হয়ে অবৈধভাবে ভারতে যাওয়া বাংলাদেশি নারী ও শিশুদের বাংলাদেশে প্রত্যাবাসনের ব্যবস্থা করে তাদের অভিভাবক ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। 

/এসএসজেড/জেএইচ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী