বিএনপি সংলাপে না এলেও কিছু থেমে থাকবে না: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০২২, ১৯:৩১আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১৯:৩১

রাষ্ট্রপতির সংলাপে বিএনপির অংশ না নিলেও কোনও কিছু থেমে থাকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার এক বিবৃতিতে গণমাধ্যমে প্রচারিত ও প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শনিবার (৮ জানুয়ারি) এ মন্তব্য করেন তিনি।

এক বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নেতারা বলেছেন বিএনপি অংশ নেয়নি তাই রাষ্ট্রপতির সংলাপ অর্থহীন। বিএনপি ছাড়াও এদেশে আরও রাজনৈতিক দল আছে এ কথা সম্ভবত তারা ভুলে গেছে। বিএনপি অংশ না নিলে কোনও কিছুই থেমে থাকবে না, থেমে থাকবে না রাষ্ট্রের গণতন্ত্র এবং সাংবিধানিক প্রক্রিয়ার ধারাবাহিকতা।’

বিএনপির কাজই হলো সরকার এবং দেশের কল্যাণকর প্রয়াস ও অর্জনকে বিতর্কিত করা মন্তব্য করে কাদের বলেন, ‘সবকিছু নিয়ে বিতর্ক করতে গিয়ে তারাই আজ জনগণের কাছে বিতর্কিত। অপরিণামদর্শী রাজনীতির কারণে তারা গভীর খাদের প্রান্তে। তাদের হাঁক-ডাক নিজেদের ব্যর্থতা আড়াল করা এবং নেতা-কর্মীদের মনোবল ধরে রাখার ব্যর্থ প্রয়াস ছাড়া আর কিছুই নয়।’

মির্জা ফখরুলের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে নির্বাচন দাবির প্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ হাসিনা সরকারের কাছে নির্বাচন দাবি করার প্রয়োজন নেই। দেশে যথাসময়ে সাংবিধানিক বিধি-বিধান অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে সংশয়ের অবকাশ নেই। বরং বিএনপি নির্বাচন দাবি করলেও নির্বাচনের মাঠ থেকে শেষ মুহূর্তে সরে যায় কিনা জনগণ সে আশঙ্কায় রয়েছে। কারণ বিএনপি নির্বাচন ও জনগণকে ভয় পায়। তারা গণরায়ের প্রতি শ্রদ্ধাশীল নয়।’

বিবৃতিতে তিনি আরও বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিএনপি নেত্রীই একসময় বলেছিলেন, শিশু ও পাগল ছাড়া কেউ নিরপেক্ষ নয়। তত্ত্বাবধায়ক সরকার এখন অতীত ইস্যু। এটি দেশের উচ্চ আদালতের মীমাংসিত বিষয়। এ নিয়ে মাঠ গরম করে লাভ নেই। বরং নতুন বছরে বিএনপিকে রাজনীতিতে ইতিবাচক ধারা প্রতিষ্ঠা এবং জনগণের পাশে থেকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

/ইএইচএস/এমআর/
সম্পর্কিত
পরাজিত ও বিধ্বস্ত চেহারা দেখাতে কুণ্ঠিত শেখ হাসিনা: তথ্য উপদেষ্টা
জামায়াতকে সাধুবাদ, শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই: রুমিন ফারহানা
আওয়ামী লীগ প্রশ্নে বদলেছে বিএনপির অবস্থান?
সর্বশেষ খবর
বদলে গেলো এটিইউ ও সিটিটিসির নাম
বদলে গেলো এটিইউ ও সিটিটিসির নাম
খারাপ নাটকের ভিড়ে ভালো নাটক হারিয়ে যাচ্ছে: ফারুক আহমেদ
খারাপ নাটকের ভিড়ে ভালো নাটক হারিয়ে যাচ্ছে: ফারুক আহমেদ
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণের ঘটনায় ২ জন রিমান্ডে
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণের ঘটনায় ২ জন রিমান্ডে
রক্ত থেকেই তৈরি হবে ডিম্বাণু? গবেষণায় নতুন ইঙ্গিত
রক্ত থেকেই তৈরি হবে ডিম্বাণু? গবেষণায় নতুন ইঙ্গিত
সর্বাধিক পঠিত
যে কারণে যুবককে গলা কেটে হত্যা করলো চার ভাই, রহস্য জানালো পিবিআই
যে কারণে যুবককে গলা কেটে হত্যা করলো চার ভাই, রহস্য জানালো পিবিআই
মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে গলা কেটে হত্যা, চাঞ্চল্যকর তথ্য দিলেন প্রত্যক্ষদর্শীরা
মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে গলা কেটে হত্যা, চাঞ্চল্যকর তথ্য দিলেন প্রত্যক্ষদর্শীরা
সিআইএ এজেন্ট সেজে ইন্দোনেশিয়ার সঙ্গে বিলিয়ন ডলারের চুক্তি ভারতীয় ব্যবসায়ীর
সিআইএ এজেন্ট সেজে ইন্দোনেশিয়ার সঙ্গে বিলিয়ন ডলারের চুক্তি ভারতীয় ব্যবসায়ীর
‘আপনি জানেন না আমি কে’, এমবাপ্পেকে হুঁশিয়ারি প্যারাগুয়ের সিনেটরের
‘আপনি জানেন না আমি কে’, এমবাপ্পেকে হুঁশিয়ারি প্যারাগুয়ের সিনেটরের
এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বিস্ফোরণ
এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বিস্ফোরণ