একদিনে সাড়ে ৯ হাজার শনাক্ত, মৃত্যু ১২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২২, ১৬:৪১আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১৭:৩২

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৯ হাজার ৫০০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১২ জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। বুধবার (১৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 
অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৫ দশমিক ১১ শতাংশ। এখন পর্যন্ত মারা গেছেন ২৮ হাজার ১৭৬ জন এবং শনাক্ত ১৬ লাখ ৪২ হাজার ২৯৪ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৭৩ জন, এখন পর্যন্ত সুস্থ ১৫ লাখ ৫৪ হাজার ২৬৮ জন।

অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৭ হাজার ৫৭৩টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৭ হাজার ৮৩০টি। এখন পর্যন্ত এক কোটি ১৯ লাখ ৬৬ হাজার ২৮৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৫ দশমিক ১১ শতাংশ, এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭২ শতাংশ। সুস্থতার হার ৯৪ দশমিক ৬৪ শতাংশ, মৃত্যুর হার ১ দশমিক ৭২ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী ১২ জনের মধ্যে ১০ জন পুরুষ, ২ জন নারী। তাদের মধ্যে ৮১ থেকে ৯০ বছর বয়সী ২ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ২ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ২ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৬ জন মারা গেছেন। ১২ জনের মধ্যে  ঢাকা বিভাগে ৮ জন, চট্টগ্রামে ২ জন, রাজশাহীতে ১ জন এবং সিলেটে ১ জন মারা গেছেন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৮ জন। বেসরকারি হাসপাতালে ৩ জন ও একজন বাসায় মারা গেছেন।

/এসও/এমআর/এমওএফ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের