গার্মেন্ট শ্রমিকরা সহায়তা পেয়েছেন ১৮ কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২২, ১৭:০৬আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১৯:২৬

সরকার দেশের গার্মেন্ট শ্রমিকদের ১৮ কোটি ৭ লাখ ৯৫ হাজার টাকা সহায়তা দিয়েছে। বুধবার (১৯ জানুয়ারি) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং কেন্দ্রীয় তহবিলের মহাপরিচালক ড. সেলিনা আক্তার এ তথ্য জানান।

শ্রম মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ড. সেলিনা জানান, শ্রমিকদের কল্যাণে গঠিত কেন্দ্রীয় তহবিল থেকে শ্রমিকের মৃত্যু, দুরারোগ্য ব্যাধি, দুর্ঘটনায় আহত শ্রমিকের চিকিৎসা এবং তাদের সন্তানদের উচ্চশিক্ষার সহায়তা হিসেবে গত ছয় মাসে সরকারি তহবিল থেকে এই সহায়তা দেওয়া হয়েছে।

গত বছরের জুলাই থেকে ডিসেম্বরে মোট ১ হাজার ৫২৮ জন শ্রমিক ও তাদের পরিবারকে এ অর্থ দেওয়া হয়।

শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিষ্ঠার পর থেকে এই তহবিল থেকে প্রায় সাড়ে ৯ হাজার শ্রমিক ও তাদের পরিবারকে প্রায় ১২৫ কোটি ২১ লাখ টাকা দেওয়া হয়েছে। এরমধ্যে ৫ হাজার ৬২৩ জন মৃত শ্রমিকের পরিবারকে প্রায় ১১২ কোটি টাকা, ৩ হাজার ৪৭ জন অসুস্থ শ্রমিককে ৯ কোটি ২৫ লাখ টাকা চিকিৎসা সহায়তা এবং ৭৬৩ জন শ্রমিকের মেধাবী সন্তানদের প্রায় ১ কোটি ৫২ লাখ টাকা শিক্ষা সহায়তা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, শতভাগ রফতানিমুখী শিল্প খাতের জন্য বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ২৩২(৩) ধারা অনুযায়ী শ্রম মন্ত্রণালয়ের অধীনে ২০১৫ সালে এ তহবিল গঠন করা হয়। ২০১৭ সালের জুলাইতে মোট রফতানির শতকরা ০.০৩ ভাগ সরাসরি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে কেন্দ্রীয় তহবিলে জমা হচ্ছে। এ তহবিলে বর্তমানে নগদ স্থিতি এবং বিভিন্ন ব্যাংকে এফডিআরসহ জমার পরিমাণ ২১৪ কোটি টাকা।

/এসআই/এফএ/এমওএফ/
সম্পর্কিত
অধিকাংশ পোশাক কারখানায় বেতন-বোনাস পরিশোধ
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, পুলিশের টিয়ার শেল নিক্ষেপ
দেশের গার্মেন্ট খাতে নতুন শঙ্কাঅর্ডার কমানোর ঘোষণা দিলো বিশ্বের শীর্ষ ফ্যাশন ব্র্যান্ড ‘এইচঅ্যান্ডএম’
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম