সরকারি-বেসরকারি অফিস চলবে অর্ধেক জনবল দিয়ে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২২, ১৩:১৪ আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১৩:১৪

দেশে করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী পরিস্থিতি ঠেকাতে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানান, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় আগামী দুই সপ্তাহের জন্য বন্ধ থাকবে, সেইসঙ্গে বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস আদালতে অর্ধেক জনবল দিয়ে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (২১ জানুয়ারি) কোভিড পরিস্থিতি নিয়ে এক বিশেষ সংবাদ সম্মেলনে তিনি এসব পদক্ষেপের কথা জানান।

মন্ত্রী বলেন, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, রাষ্ট্রীয়সহ যে কোনও অনুষ্ঠানে ১০০ জনের বেশি জমায়েত করা যাবে না। যারা এসব অনুষ্ঠানে অংশ নেবেন তাদের অবশ্যই টিকার সনদ থাকতে হবে, নতুন ২৪ ঘণ্টার মধ্যে করানো পিসিআর টেস্টে ‘নেগেটিভ’ সনদ থাকতে হবে। গণপরিবহনেও একই ব্যবস্থা নেওয়া হবে।

দেশে কোভিড পরিস্থিতি অবনতি ঘটেছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রতিদিনিই রোগী শনাক্তের হার বাড়ছে, যদিও মৃত্যুহার এখনও কিছুটা কম। সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এর কারণ আমরা এখনও সেভাবে স্বাস্থ্যবিধি মানছি না। সরকার ১১ দফা বিধিনিষেধ দিয়েছে, তারপরও মানুষ সেটা মানছে না।

আরও পড়ুন:

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধসহ নতুন কয়েকদফা বিধি-নিষেধ জারি
দুই সপ্তাহের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী

/জেএ/ইউএস/
সম্পর্কিত
মহারাষ্ট্রে নিষিদ্ধ ‘অ্যানালগ পনির’, অমান্য করলেই কারাদণ্ড ও জরিমানা
গর্ভপাতের ওষুধ মেইলে বিতরণ বন্ধের নির্দেশ দিলো যুক্তরাষ্ট্র
শাহজালালে যাত্রীর সঙ্গে ২ জনের বিধিনিষেধ শুধু ‘কাগজে কলমে’
সর্বশেষ খবর
রূপগঞ্জে এয়ার কমপ্রেসর বিস্ফোরণে ৪ জন দগ্ধ
রূপগঞ্জে এয়ার কমপ্রেসর বিস্ফোরণে ৪ জন দগ্ধ
জেলহত্যা দিবস আজ  
জেলহত্যা দিবস আজ  
ছয় মাসে ১৩৪১ টাকার এলপিজি ২০৬০
ছয় মাসে ১৩৪১ টাকার এলপিজি ২০৬০
শ্রমিক আন্দোলন দমনে সেই পুরোনো পথেই পুলিশ?
শ্রমিক আন্দোলন দমনে সেই পুরোনো পথেই পুলিশ?
সর্বাধিক পঠিত
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
অনুর্বর জমিতে ৩০ দিনেই ফুটলো জাফরান, লাদাখে কৃষির নতুন সম্ভাবনা
অনুর্বর জমিতে ৩০ দিনেই ফুটলো জাফরান, লাদাখে কৃষির নতুন সম্ভাবনা
নিষেধাজ্ঞার সুফল কই, কেন এত কমলো ইলিশের উৎপাদন
নিষেধাজ্ঞার সুফল কই, কেন এত কমলো ইলিশের উৎপাদন
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা