সার্চ কমিটির দ্বিতীয় বৈঠক শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৪৮আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৫৭

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য গঠিত সার্চ কমিটির দ্বিতীয় বৈঠক শুরু হয়েছে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ৩০ মিনিটে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ বৈঠক শুরু হয়। বৈঠকে কমিটির সব সদস্য উপস্থিত রয়েছেন।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি একই স্থানে প্রথম বৈঠক করেছিল কমিটি। সার্চ কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।

এর আগে প্রথম বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছিলেন, যেসব নিবন্ধিত রাজনৈতিক দল আছে, তাদের কাছ থেকে আমরা চাইবো, তাদের কোনও পছন্দ আছে কিনা, প্রস্তাব আছে কিনা—সেটা নোটিফিকেশনের মাধ্যমে কেবিনেট ডিভিশনের ইমেইল বা ওয়েবসাইটে দেওয়া হবে। ব্যক্তিগতভাবেও কেউ চাইলে সাবমিট করতে পারবেন।

পরবর্তী বৈঠকের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, শনিবার (১২ ফেব্রুয়ারি) এবং রবিবার (১৩ ফেব্রুয়ারি) মিটিং হবে। সিভিল সোসাইটি ও মিডিয়ার গণ্যমান্য যারা আছেন, নির্বাচন সংক্রান্ত যারা বিশেষজ্ঞ আছেন—তাদের নিয়ে কমিটি মিটিংয়ে বসবে। তাদের কাছ থেকে পরামর্শ বা প্রস্তাবনা নেওয়া হবে। তারপর আইনে যে যোগ্যতার কথা বলা আছে, সেগুলো বিবেচনা করে আইন অনুযায়ী সিলেকশন করে পাঁচ জনের বিপরীতে দুজন করে মোট ১০ জনের নাম দেওয়া হবে (রাষ্ট্রপতির কাছে)।

খন্দকার আনোয়ারুল ইসলাম আরও বলেন, ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময় আছে। যদি ১৪ তারিখের বিষয়ে কোনও আবশ্যকতা থাকে তাহলে সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

কোনও রাজনৈতিক দলের সঙ্গে বসবেন কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, তাদের সঙ্গে বসবো না। তারা ইমেইলের মাধ্যমে নাম জমা দিতে পারবেন।

এদিকে প্রথম বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগ ইমেইলের মাধ্যমে ১০ ফেব্রুয়ারির মধ্যে নাম চেয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে।

 

 

/বিআই/এফএ/এমওএফ/
সম্পর্কিত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই
এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে হবে: ইসি সচিব
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, বিধিমালায় আরও যা আছে
সর্বশেষ খবর
রোনালদোর গোলে জয় পেলো আল নাসর
রোনালদোর গোলে জয় পেলো আল নাসর
চোখে দেখে বোঝা কঠিন, রান্নাঘরে বসেই চিনুন খাদ্যপণ্যের ভেজাল
চোখে দেখে বোঝা কঠিন, রান্নাঘরে বসেই চিনুন খাদ্যপণ্যের ভেজাল
অল্প পানিতেই ফলবে সোনালী ধান, কৃষিতে নতুন আশার আলো
অল্প পানিতেই ফলবে সোনালী ধান, কৃষিতে নতুন আশার আলো
আরও বিশ্ববিদ্যালয় কেন, কার স্বার্থে? 
আরও বিশ্ববিদ্যালয় কেন, কার স্বার্থে? 
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট
মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট