প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৪১আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ২০:২০

নতুন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল। এছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত জেলা জজ বেগম রাশিদা সুলতানা, সাবেক সেনা কর্মকর্তা আহসান হাবীব খান, সাবেক সচিব মো. আলমগীর ও সাবেক সচিব আনিছুর রহমান।

নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। শনিবার (২৬ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

মেধাবী ও দক্ষ আমলা হিসেবে পরিচিত সাবেক সচিব কাজী হাবিবুল আউয়াল অবিভক্ত আইন মন্ত্রণালয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেছেন। ব্যক্তিগতভাবে তিনি সৎ এবং ব্যক্তিত্ববান মানুষ হিসেবে পরিচিত। ২০১৫ সালের ২১ জানুয়ারি কাজী হাবিবুল আউয়াল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।  তার আগে ২০১৪ সালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেন কাজী হাবিবুল আউয়াল। একই বছরের ডিসেম্বরে তিনি একই মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হিসেবে নিয়োগ। তিনি বর্তমানে রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন।

নতুন নির্বাচন কমিশনার আনিছুর রহমান জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। জন্ম শরীয়তপুরে ১৯৬২ সালে। আনিছুর রহমান বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারের ১৯৮৫ ব্যাচের সদস্য হিসেবে ১৯৮৮ সালে ক্যাডার সার্ভিসে যোগদান করেন। তিনি মন্ত্রিপরিষদ বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, অর্থ বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। 

নতুন নির্বাচন কমিশনার মো. আলমগীর ২০১৯ সালের ১০ জুন সচিব হিসেবে নির্বাচন কমিশনে যোগ দেন। ওই বছরেরই ১৬ সেপ্টেম্বর সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি পান তিনি। তারও আগে তিনি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ে সচিব এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ডিজি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও নতুন নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ যাওয়া রাশিদা সুলতানা জেলা জজ হিসেবে দায়িত্ব পালন শেষ করে এখন অবসর যাপন করছেন। আর সেনা কর্মকর্তা আহসান হাবীব খান বাংলাদেশ সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে অবসরে গেছেন।

প্রসঙ্গত, প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগের লক্ষ্যে ১০ জনের নাম সুপারিশের জন্য গত ৫ ফেব্রুয়ারি ৬ সদস্যের সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে কমিটির প্রধান করা হয়।

/এসআই/এমআর/
সম্পর্কিত
ইসির কাছে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের তথ্য চেয়েছে সুজন
কোরিয়ার স্থানীয় নির্বাচন পর্যবেক্ষণ করবেন ইসির তিন কর্মকর্তা 
নির্বাচন ব্যবস্থাপনা সময়োপযোগী করতে নতুন সফটওয়্যার চালু ইসির
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম