যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি: পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০২২, ১৬:০৭আপডেট : ২৩ মার্চ ২০২২, ১৭:৪৬

র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা দিলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বুধবার (২৩ মার্চ) বিমসটেক শীর্ষ সম্মেলন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা ন্যায্যতা বিশ্বাসী করি, আমরা সঠিক পন্থায় বিশ্বাস করি, আমরা অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করি এবং কোনও ধরনের বৈষম্যে বিশ্বাস করি না। সুতরাং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি।

তিনি বলেন, আমেরিকার সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত মধুর। আমাদের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগে এক নম্বরে রয়েছে আমেরিকা। এছাড়া সুখে-দুঃখে তারা আমাদের পাশে আছে। আমরা আশা করবো, আগামী ৫০ বছরে সম্পর্ক আরও বাড়বে এবং এর কারণ হলো বাংলাদেশ ও আমেরিকা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করে।

গত ১০ ডিসেম্বরের পরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সব বৈঠকে নিষেধাজ্ঞার বিষয়টি আলোচিত হয়েছে। মার্কিন আন্ডার সেক্রেটারির সঙ্গেও এটি নিয়ে আলোচনা হয়েছে এবং ওনার বক্তব্য আপনারা শুনেছেন। তিনি বলেছেন, গত তিন মাসে র‌্যাবের হাতে কারও মৃত্যু হয়নি এবং এটিতে তারা খুশি বলে তিনি জানান।

তিনি বলেন, আমরা ওনাদের বলেছি—যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেটি আমরা নিচ্ছি। আমাদের সিস্টেমে কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা আছে, যেটি অনেক সময় কার্যকরী হয় না। সেগুলো যাতে কার্যকরী হয়, সেই ব্যবস্থা নিচ্ছি।

/এসএসজেড/এমএস/এমওএফ/
সম্পর্কিত
শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি
পাক সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, যা ছিল আলোচনায়
জাতিসংঘে তারেক রহমান ও বাংলাদেশের প্রতি ড. খলিলুর রহমানের গভীর কৃতজ্ঞতা প্রকাশ 
সর্বশেষ খবর
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৪, মামলা ৪৭
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৪, মামলা ৪৭
গাজায় হামাসের কাছে তহবিল গেলে দায় ইসরায়েলের: কাতার
গাজায় হামাসের কাছে তহবিল গেলে দায় ইসরায়েলের: কাতার
বিশ্ব গণ্ডার দিবস আজ
বিশ্ব গণ্ডার দিবস আজ
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে দ. কোরিয়াকে হারালো বাংলাদেশ 
তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে দ. কোরিয়াকে হারালো বাংলাদেশ