বুস্টার ডোজের ক্যাম্পেইন হাতে নিচ্ছি: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০২২, ১৫:২৮ আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১৬:০১

সবাইকে করোনা টিকা বিশেষ করে বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘করোনায় আমাদের মৃত্যুহার ও সংক্রমণ এখন শূন্যের কোটায়। এটা ধরে রাখতে হলে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যারা টিকা এখনও নেয়নি তাদের টিকা নিতে হবে।’

সোমবার (২৫ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে টিআইবি’র প্রতিবেদন প্রত্যাখ্যান বিষয়ে সাংবাদিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘টিকা নিয়ে আমাদের কাজ খুবই ট্রান্সপারেন্ট (স্বচ্ছ)।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা আগামীতে বুস্টার ডোজের ক্যাম্পেইন হাতে নিচ্ছি। বুস্টার ডোজ নিয়ে নিলে আমরা সুরক্ষিত থাকবো। যেকোনও সময় আবার করোনা বাড়তে পারে।’

এ সময় স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) খুবই ইনট্রান্সপারেন্ট (অস্বচ্ছ) কাজ করেছে বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বাড়তি দামে টিকা কেনার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘যে দামের কথা বলা হয়েছে, সেটি আমাদের বেলায় প্রযোজ্য নয়। যারা তথ্য দিয়েছে, তারা কোত্থেকে নিয়েছে, আমার জানা নেই। কাজেই কেউ যদি ভুল তথ্য দেয় সেটি আমরা মেনে নিতে পারবো না।’

টিআইবির প্রতিবেদন নিয়ে জাহিদ মালেক বলেন, ‘আমরা অবশ্যই এটা প্রত্যাখ্যান করি। একটা সংস্থা তাদের মতামত প্রকাশ করতেই পারে। যেহেতু বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র, তাই আমরা সব সময় আইনি ব্যবস্থার পক্ষে না। তবে প্রয়োজন হলে অবশ্যই ব্যবস্থা নিতে হবে।’

আরও পড়ুন...

সরকারের ইমেজ নষ্ট করতে টিআইবির প্রতিবেদন: স্বাস্থ্যমন্ত্রী 

/এসআই/আইএ/
সম্পর্কিত
ডেঙ্গু পরীক্ষায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র
লিভার প্রতিস্থাপনে অস্ত্রোপচারে প্রশিক্ষণ দিতে চায় পাকিস্তানের প্রতিষ্ঠান
বুক ফাটিয়ে বলবো ওরা রাজাকার ও দেশের শত্রু, রাজনীতিতে ওদের স্থান নেই: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
মেট্রোর লাইনে কুকুর, ট্রেন চলাচলে ব্যাঘাত
মেট্রোর লাইনে কুকুর, ট্রেন চলাচলে ব্যাঘাত
রানা প্লাজা নির্মাণে দুর্নীতি: রানাসহ ৮ জনের মামলায় যুক্তিতর্ক পেছালো
রানা প্লাজা নির্মাণে দুর্নীতি: রানাসহ ৮ জনের মামলায় যুক্তিতর্ক পেছালো
বিশ্ববাজারে কেন কমছে জ্বালানি তেলের দাম?
বিশ্ববাজারে কেন কমছে জ্বালানি তেলের দাম?
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’