যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে সংসদীয় প্রতিনিধি দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০২২, ১৩:৫৯আপডেট : ০৯ মে ২০২২, ১৫:২২

মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটির সভাপতি মুহম্মদ ফারুক খানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল আগামী ১৪ মে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

দলের অন্য সদস্যরা হলেন- পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য নুরুল ইসলাম নাহিদ, কাজী নাবিল আহমেদ ও নাহিম রাজ্জাক।

এ বিষয়ে কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা সংসদীয় কমিটির একটি টিম যুক্তরাষ্ট্র যাচ্ছি। ১৪ মে আমাদের যাওয়ার কথা রয়েছে। আমরা এই সফরে কংগ্রেশনাল ফরেন অ্যাফেয়ার্স কমিটিসহ বিভিন্ন কমিটির সঙ্গে বসবো। পারস্পরিক সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। 

পররাষ্ট্র মন্ত্রণালয় এ সফরের আয়োজন করছে বলেও তিনি জানান।

গত শনিবার অনুষ্ঠিত আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকেও এ সফর নিয়ে আলোচনা হয়েছে।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের বেশ কয়েকটি কমিটির সঙ্গে বসবে এই সংসদীয় দল। পারস্পরিক সম্পর্ক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবে তারা।

র‌্যাবের কিছু সাবেক ও বর্তমান কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞাসহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের ওপর দেশটির বর্তমান অবস্থা ও আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের পরিপ্রেক্ষিতে এ সফরকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।

এর আগে গত ২৭ এপ্রিল অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সফর নিয়ে আলোচনা হয়। ওই বৈঠকেই মে মাসের মাঝামাঝি সময় সফরের সময়সূচি চূড়ান্ত হয়েছিল।

/ইএইচএস/ইউএস/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের