বাংলা ট্রিবিউনকে পররাষ্ট্রমন্ত্রী

পি কে হালদার গ্রেফতারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানে না বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০২২, ১৮:২৯আপডেট : ১৭ মে ২০২২, ১২:০৩

বাংলাদেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে পলাতক পি কে হালদার গ্রেফতার বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে জানে না বাংলাদেশ। শনিবার (১৪ মে) বিকালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন। এর আগে শনিবার (১৪ মে) দুপুরে পি কে হালদারকে গ্রেফতারের খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ হয়।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বিষয়টি আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। তাকে ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তাকে ফেরত আনার বিষয়ে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুরোধ করে তাহলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

শুক্রবার (১৩ মে) ভারতের অর্থ মন্ত্রণালয়ের ডিরেক্টরেট অব এনফোর্সমেন্ট শাখা পশ্চিমবঙ্গের দমদম, ২৪ পরগনাসহ ১০টি এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে তিন বাংলাদেশিকে আটক করা হয়। তাদের মধ্যে একজন পি কে হালদার বলে নিশ্চিত করেছে ডিরেক্টরেট অব এনফোর্সমেন্ট সূত্র। অভিযানিক দল জানায়, পি কে হালদার পশ্চিমবঙ্গে শিবশঙ্কর হালদার পরিচয়ে পরিচয়পত্রসহ বিভিন্ন কাগজপত্র তৈরি করেছিলেন।

/এসএসজেড/ইউআই/এমআর/
সম্পর্কিত
পিকে হালদারের বান্ধবী নাহিদার ফ্ল্যাট-ভবনসহ জমি জব্দ
পি কে হালদারসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন
জামিন পেলেন পি কে হালদারের সহযোগী তাজবীর হাসান
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি