ধনী দেশগুলোর কড়া সমালোচনা করলেন পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২২, ০১:০০আপডেট : ২৬ মে ২০২২, ০১:০০

স্বল্পোন্নত দেশগুলোতে ‘তহবিল সরবরাহের নীতি ও শর্তের’ কঠোর সমালোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ‘সহায়তা করার নামে’ ধনী দেশগুলো এবং সহায়ক আন্তর্জাতিক সংস্থাগুলো স্বল্পোন্নত দেশগুলোর ‘অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর নীতি’র পর্যালোচনা করারও আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (২৫ মে)  জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (এসক্যাপ) আয়োজিত স্বল্পোন্নত দেশ নিয়ে একটি সেশনে ভিডিও বার্তায় তিনি বলেন, ‘সাহায্যের নাম করে উন্নত দেশগুলো এবং তাদের সহায়ক সংস্থাগুলো স্বল্পোন্নত দেশগুলো অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে। এধরনের নাক গলানো বন্ধ করার সময় চলে এসেছে এবং তাদের দেশে স্কুল, শপিং মল এবং রিসোর্টে যে আইন বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে সেটি বন্ধের ব্যবস্থা নেওয়ার জন্য পদক্ষেপ নেওয়া দরকার।’

তিনি বলেন, ‘দুঃখজনকভাবে স্বল্পোন্নত দেশগুলোতে তহবিল সরবরাহে এবং বৈদেশিক বিনিয়োগ ক্ষেত্রে উন্নত বিশ্বের নীতি এবং শর্তাবলি স্বল্পোন্নত দেশগুলোর উন্নতির ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এটি অবাক করার মতো বিষয় নয় যে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে যারা উত্তরণ ঘটিয়েছে, এমন দেশগুলোর জন্য এসব শর্তাবলির কারণে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।’

উন্নত দেশগুলোর যেসব নীতি এবং শর্তাবলি স্বল্পোন্নত দেশগুলোকে অনিশ্চিত ও অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে, সেগুলো পর্যালোচনা করার সময় এসেছে বলেও উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। 

তিনি আরও বলেন, ‘বৈশ্বিক সাপ্লাই চেইনে সমস্যা দিনদিন প্রকট হচ্ছে এবং জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ আরও বেশি ঘনীভূত হচ্ছে। অনেক বিশেষজ্ঞ বলছেন, পৃথিবীতে আরেকটি মন্দা হয়তো দেখা দেবে।’

/এসএসজেড/ইউএস/
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী