বাংলাদেশ ও নেদারল্যান্ডসের কৃষি উদ্যোক্তারা একসঙ্গে কাজ করতে সম্মত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০২২, ০১:২৬আপডেট : ৩১ মে ২০২২, ০১:৫৬

ডাচ প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বাড়াতে একসঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের কৃষি উদ্যোক্তারা।

সোমবার (৩০ মে) নেদারল্যান্ডসের হেগে এগ্রি-বিজনেস কনক্লেভে বাংলাদেশের প্রায় ৪০ জন উদ্যোক্তা ডাচ কৃষি খাতের বিভিন্ন কোম্পানির সঙ্গে সরাসরি প্রযুক্তি সহযোগিতা ও ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। বাংলাদেশি ব্যবসায়ীরা একদিকে প্রযুক্তি কিনতে আগ্রহী। অন্যদিকে ডাচরা প্রযুক্তি সহযোগিতা দিতে রাজি যদি বাংলাদেশি ব্যবসায়ীরা মেধাস্বত্ব সংরক্ষণের প্রতিশ্রুতি দেয়।

এ বিষয়ে নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, আজকে দূতাবাসের পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে দিনব্যাপী দুইদেশের উদ্যোক্তারা ওয়ার্ল্ড ক্যফে ফরম্যাটে সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন। গোটা অনুষ্ঠানটি পরিচালনা করেছে ওয়েগেনিনজেন বিশ্ববিদ্যালয়।

তিনি বলেন, বাংলাদেশকে সহযোগিতা করতে ডাচরা প্রস্তুত এবং বাংলাদেশি উদ্যোক্তারাও তাদের সঙ্গে কাজ করতে আগ্রহী। এছাড়া ডাচ সরকার ইতিমধ্যে বাংলাদেশের বীজ, পশু খাদ্য, পোলট্রি, হর্টিকালচার ও অ্যাকুয়াকালচার বিষয়ে গবেষণা কার্যক্রম সম্পাদন করেছে, যা ওই দেশের বেসরকারি খাতকে আরও উৎসাহিত করেছে।

বাংলাদেশের পক্ষ থেকে স্কয়ার, ইস্পাহানি এগ্রো, এ কে খান অ্যান্ড কোম্পানি, প্যারাগন গ্রুপ, এসিআই, জেমকন গ্রুপসহ অন্যান্যরা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করছে।

মঙ্গলবার বাংলাদেশের উদ্যোক্তারা ফিল্ড ভিজিটে গিয়ে ডাচ প্রযুক্তি সরেজমিনে পরিদর্শন করবে বলে রাষ্ট্রদূত জানান।

বাংলাদেশের পোল্ট্রি খাতে সহযোগিতার আলোচনা অনেক দূর অগ্রসর হয়েছে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, ফিশারিজ, ডেইরি ও হর্টিকালচারে সহযোগিতার বড় ধরনের সম্ভাবনা আছে।

তিনি বলেন, আজকের অনুষ্ঠানে কৃষি সচিব মো. সায়েদুল ইসলাম ছিলেন এবং সরকার এ বিষয়ে সবধরনের সহযোগিতা করতে প্রস্তুত বলে দুইদেশের ব্যবসায়ীদের জানিয়েছেন।

কনক্লেভ আয়োজনে প্রথমবারের মতো দূতাবাসের সঙ্গে অংশীদার হয়েছে নেদারল্যান্ডসের কৃষি মন্ত্রণালয়, নেদারল্যান্ডস এন্টারপ্রাইজ এজেন্সি, নেদারল্যান্ড ফুড পার্টনারশিপ, ডাচ-গ্রিন-হাইজডেল্টা, লারিভ ইন্টারন্যাশনাল, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশসহ অন্যান্য প্রতিষ্ঠান বলে জানান রিয়াজ হামিদুল্লাহ।

উল্লেখ্য, নেদারল্যান্ডস বাংলাদেশের আয়তনের প্রায় এক-তৃতীয়াংশের কম, কিন্তু কৃষিজাত পণ্য রফতানিতে বিশ্বে দ্বিতীয় শীর্ষস্থানীয়। ২০২১-এ কৃষিপণ্য ও খাদ্য রফতানি করে নেদারল্যান্ড ১১০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি আয় করে।

/এসএসজেড/এমএস/
সম্পর্কিত
বিশ্বকাপের আগে নেদারল্যান্ডসকে হারিয়ে আর্জেন্টিনাকে বার্তা দিলো আলজেরিয়া
‘ঋণ পরিশোধ করমু নাকি সংসার চালামু, এই চিন্তায় ঘুম আয় না’
শ্রমিকের মজুরি দ্বিগুণ হলেও বাড়েনি ধানের দাম, কৃষকের ক্ষতি দেখবে কে
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম