বিচার বিভাগের সমস্যা সমাধানে কার্পণ্য করবে না সরকার: আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০২২, ১৮:১৮ আপডেট : ০৮ জুন ২০২২, ১৯:৫৪

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিচার বিভাগের সমস্যা সমাধানে কোনও কার্পণ্য করবে না। তিনি বলেন, ‘বর্তমান সরকার বিচার বিভাগের অবকাঠামো ও লজিস্টিক সমস্যা দূর করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং এই সমস্যা দূর না হওয়া পর্যন্ত পদক্ষেপ নিতে থাকবে। ’

বুধবার (৮ জুন) ঢাকায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটদের জন্য পাঁচ দিনব্যাপী চলমান রিফ্রেশার কোর্সের এক অধিবেশনে মামলাজটের কারণ ও তা সমাধানের সুপারিশ শীর্ষক দলগত উপস্থাপনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মামলাজট নিরসনের জোর চেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে আনিসুল হক বিচারকদের উদ্দেশে বলেন, ‘আমাদের মূল উদ্দেশ্য মামলাজট কমিয়ে এনে জনগণকে দ্রুত ন্যায়বিচার প্রদান করা। তাই মামলাজট যে একটি বড় সমস্যা, সেটা নিয়ে চিন্তা করতে হবে এবং এই চিন্তা মাঠ পর্যায় পর্যন্ত পৌঁছে দিতে হবে।’

তিনি আশা প্রকাশ করেন, বর্তমানে যে হারে মামলা নিষ্পত্তি হচ্ছে, তা অব্যাহত থাকলে মামলাজট কমে আসবে।

বিচার ও সালিশ এক নয়—এ কথা স্মরণ করিয়ে দিয়ে মন্ত্রী বলেন, ‘আইনের পরিসীমার মধ্যে থেকেই জনগণের কাছে ন্যায়বিচার পৌঁছে দিতে হবে এবং মামলাজট নিরসন করতে হবে। জনগণের ন্যায়বিচার পাওয়ার নিশ্চয়তা দিতে পারলে বিচার বিভাগের সাফল্য সমৃদ্ধ হবে। ’

দলগত উপস্থাপনায় ছয়টি গ্রুপে বিভক্ত ৩০ জন বিচারক মামলাজটের কারণ ও তা সমাধানের সুপারিশ তুলে ধরেন। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানা, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, কোর্স পরিচালক মীর মো. এমতাজুল হকসহ  আইন ও বিচার বিভাগ এবং ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

 

/বিআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী
বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক ও নৈতিক সাহস: আইনমন্ত্রী
যুবদল নেতা নয়নের বিরুদ্ধে হামলার অভিযোগ গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস আইনমন্ত্রীর
সর্বশেষ খবর
জানুয়ারিতে তুরস্কে কিরগিজস্তানের বিপক্ষে খেলতে পারে বাংলাদেশ
জানুয়ারিতে তুরস্কে কিরগিজস্তানের বিপক্ষে খেলতে পারে বাংলাদেশ
ইরান যুদ্ধ নিয়ে ভ্যান্সের অবস্থানে ক্ষুব্ধ ট্রাম্প
ইরান যুদ্ধ নিয়ে ভ্যান্সের অবস্থানে ক্ষুব্ধ ট্রাম্প
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
ছবি দিয়ে অজানা তথ্য খুঁজবেন যেভাবে, গুগল লেন্সের ব্যবহার
ছবি দিয়ে অজানা তথ্য খুঁজবেন যেভাবে, গুগল লেন্সের ব্যবহার
সর্বাধিক পঠিত
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন