খাদ্যবান্ধব কর্মসূচির চালের কেজি ১৫ টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০২২, ১৭:০১আপডেট : ০৯ জুন ২০২২, ১৭:০১

খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সমাজের অতি দরিদ্র মানুষের জন্য দেওয়া চালের দাম প্রতি কেজি ১০ টাকা থেকে বাড়িয়ে ১৫ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান।

তিনি বলেন, ‘চালের বাজারদর নিয়ন্ত্রণসহ স্বল্প আয়ের মানুষের জন্য খাদ্যপ্রাপ্তি সহজলভ্য করার লক্ষ্যে সরকার ওএমএস কার্যক্রমের মাধ্যমে নিয়মিতভাবে সুলভ মূল্যে চাল ও আটা বিক্রি করছে। চলতি ২০২১-২০২২ অর্থবছরে এ কর্মসূচিতে ৫ লাখ ৭০ হাজার টন চাল ও ৪ লাখ ৮৫ হাজার টন আটা বিতরণ করা হচ্ছে।’

অর্থমন্ত্রী বলেন, ‘২০২২-২০২৩ অর্থবছরেও খাদ্যবান্ধব কর্মসূচি অব্যাহত রাখবো। ৫০ লাখ নিম্ন আয়ের পরিবারকে বছরে কর্মাভাবকালীন সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এবং মার্চ ও এপ্রিল, অর্থাৎ পাঁচ মাস ১৫ টাকা কেজি দরে পরিবারপ্রতি মাসে ৩০ কেজি চাল দিয়ে খাদ্য সহায়তা প্রদান করা হবে।’

এবার বাজেটের মূল আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেসির সঙ্গে কী নিয়ে তর্কে জড়ান আলোনসো?
মেসির সঙ্গে কী নিয়ে তর্কে জড়ান আলোনসো?
সংঘাত নয় সমঝোতার রাজনীতি দেখতে চাই, গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি
সংঘাত নয় সমঝোতার রাজনীতি দেখতে চাই, গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ১৬৮৭ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ১৬৮৭ মামলা
হরমুজ মিশনে যোগ দিলে দক্ষিণ কোরীয় সম্পদে হামলার হুমকি ইরানের
হরমুজ মিশনে যোগ দিলে দক্ষিণ কোরীয় সম্পদে হামলার হুমকি ইরানের
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’