জাতিসংঘে হাই রিপ্রেজেন্টিটিভ হিসেবে নিয়োগ পেলেন রাবাব ফাতিমা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০২২, ২৩:৪৪আপডেট : ০৯ জুন ২০২২, ২৩:৪৪

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমাকে হাই রিপ্রেজেন্টিটিভ হিসেবে নিয়োগ দিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। বৃহস্পতিবার জাতিসংঘের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফাতিমা স্বল্পোন্নত দেশ, স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ এবং ক্ষুদ্র দ্বীপ দেশগুলোর হাই রিপ্রেজেন্টিটিভ হিসেবে কাজ করবেন।

১৯৮৯ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়া ফাতিমা জ্যামাইকার কোর্টনি রাতারির স্থলাভিষিক্ত হবেন। দীর্ঘ কর্মজীবনে তিনি নিউ ইয়র্ক, কলকাতা, জেনেভা ও বেইজিংয়ে কাজ করেছেন।

নিউ ইয়র্কে স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নেওয়ার আগে তিনি জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। এছাড়া তিনি আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও কমনওয়েলথে কাজ করেছেন।

রাবাব ফাতিমা ফ্লেচার স্কুল অব ল অ্যান্ড ডিপ্লোম্যাসি থেকে আন্তর্জাতিক সম্পর্কের ওপর মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া ক্যানবেরা বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।

/এসএসজেড/এমপি/
সম্পর্কিত
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নির্বাচন
রয়টার্সের বিশ্লেষণভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাংলাদেশে প্রভাব বাড়াতে চায় চীন
বিশেষজ্ঞদের সতর্কতানির্বাচন ঘিরে বাইরের দেশ থেকে আসছে মিথ্যা তথ্যের ঢেউ
সর্বশেষ খবর
শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস
শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
দুই সপ্তাহে চিনির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা
দুই সপ্তাহে চিনির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ