বন্যায় ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে বীজ-সার-কীটনাশক দেওয়া হবে: কৃষিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০২২, ১৬:৫০আপডেট : ২১ জুন ২০২২, ১৮:৫৯

বন্যার পানি নেমে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত কৃষদের বিনামূল্যে বীজ, সার ও কীটনাশক সরবরাহ করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘এখনও সেভাবে বীজতলা তৈরি করা শুরু হয়নি। ফলে তেমন একটা ক্ষতি হবে না। প্রধানমন্ত্রী আমাদের প্রস্তুত থাকতে বলেছেন। আমাদের হাতে পর্যাপ্ত বীজ আছে। বীজের সংকট হবে না। পানি নেমে গেলেই বীজতলা তৈরি করতে পারবো। সার, বীজ, কীটনাশক বিনামূল্যে দেওয়া হবে।’ 

মঙ্গলবার (২১ জুন) সচিবালয়ে কৃষিমন্ত্রী ও মালদ্বীপের রাষ্ট্রদূত শিরুজিমাত সামিরের মধ্যে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ড. আব্দুর রাজ্জাক। 

মন্ত্রী বলেন, ‘ক্ষতিগ্রস্ত এলাকায় আমরা ১ লাখ ৬৩ হাজার হেক্টর জমিতে বীজতলা তৈরি করি। সেই হিসাবে এখনও তেমন বীজতলা তৈরি করা হয়নি। ফলে ক্ষতির পরিমাণ কম।’

ড. রাজ্জাক বলেন, ‘এই মুহূর্তে মাঠে ধান জাতীয় কোনও ফসল নেই। তাই এ ধরনের ফসলের ওপর কোনও প্রভাব পড়বে না। খাদ্যের ওপর প্রভাব ফেলবে না।’ তবে শাকসবজি উৎপাদনে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করে এ ব্যাপারে কনসার্ন আছেন বলেও জানান তিনি।

তিনি জানান, বন্যায় ৫-৬ হাজার হেক্টর জমির সবজির ক্ষতি হয়েছে। 

কৃষিমন্ত্রী বলেন, ‘অস্বাভাবিক বৃষ্টির কারণে সিলেটে পানি এসেছে। এখন মাঠে তেমন কোনও ফসল নেই। অনাবাদি জমি ছিল বেশি। সিলেটে ২২ হাজার হেক্টর ও সুনামগঞ্জের ২৮ হাজার হেক্টর জমি তলিয়ে গেছে। এছাড়া উত্তরবঙ্গে ৫৬ হাজার হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।’

তিনি বলেন, ‘বন্যায় আউশের ক্ষতি হবে কিছু। তবে এখনও বীজ বপনের সুযোগ আছে। নতুন করে বীজতলা ও আউশ আবাদ করে ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে।’ 

 

/এসআই/আইএ/এমওএফ/
সম্পর্কিত
চামড়ার দাম কম পাওয়ার কারণ জানালেন কৃষিমন্ত্রী
আমিও কৃষক, আমার ধানটা এরকম পচলে বুঝতাম কত কষ্ট: কৃষিমন্ত্রী
আলুর ব্যবহার বাড়াতে বললেন কৃষিমন্ত্রী
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান